Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরা জেলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতার তদন্ত শুরু

সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথের বিরুদ্ধে হয়রানী, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির তদন্ত শুরু হয়েছে। গত বছরের ২৪ নভেম্বর সমাজকল্যাণ মন্ত্রী বরাবর বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেনের লিখিত অভিযোগ দায়ের করেন। ওই লিখিত অভিযোগের প্রেক্ষিতে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা-৩ এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সাতক্ষীরায় এসে সরেজমিন তদন্ত করবেন। লিখিত অভিযোগে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা মো: আবুল হোসেন নলতার মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য। গত ২০২১ সালেরবিস্তারিত পড়ুন
নড়াইলে পুলিশের পৃথক অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নড়াইল জেলা পুলিশ ৩ বোতল ফেনসিডিল ও ৫০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা উত্তরপাড়া গ্রামের জনৈক ইদ্রিস শেখের ছেলে জামিরুল ইসলাম সবুজ (৩২) ও একই গ্রামের বাদশা মৃধার ছেলে ইস্রাফিল মৃধা (৩৬) এবং নড়াইল সদর উপজেলার ভওয়াখালী গ্রামের খোকন চন্দ্র দেবনাথের ছেলে অনিক দেবনাথমানিক (৩৫)। গোপন সংবাদের ভিত্তিতে ২৫ এপ্রিল রাতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব নাসির উদ্দিনের দিক-নির্দেশনায় এসআই (নিঃ) মিজানুর রহমানবিস্তারিত পড়ুন
কলারোয়া সীমান্তে এলএসডিসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ইছাহাক আটক

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে ভয়ঙ্কর মাদক এলএসডিসহ (লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড) মো. ইছাহাক (৪২) নামে এক মাদক কারবারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৫ এপ্রিল) দিনগত রাত পৌনে ১২টার দিকে কলারোয়া উপজেলার কেড়াগাছি এলাকা থেকে তাকে আটক করে। আটক মো. ইছাহাক ওই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের কাকডাংগা বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারিরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সীমান্ত প্রেসক্লাবের ইফতার মাহফিল

সাতক্ষীরার কলারোয়ার সীমান্ত প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০শে এপ্রিল) বিকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারস্থ সীমান্ত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় এই ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সীমান্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সোহাগের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ৩৩ বিজিবি’র কাকডাঙ্গা বিওপি’র কোম্পানি কমান্ডার আবু তাহের পাটোয়ারী , স্বেচ্ছাসেবী সংগঠন আশার আলো’র সিনিয়র সহ সভাপতি রবিউল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক ডেন্টিস্ট রায়হান উজ জামান,বিস্তারিত পড়ুন
অভিনব কায়দায়..
কলারোয়ায় সাইকেলের টায়ারে মিললো ৪টি স্বর্ণের বার

সাতক্ষীরার কলারোয়ায় সাইকেলের টায়ার থেকে ৪টি স্বর্ণের বার সহ মোঃ ইমাম হোসেন(৪০) নামের এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) এর ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা। সোমবার(১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টায় কলারোয়া উপজেলার কাকডাঙা সীমান্তে অভিযান চালিয়ে তাকে স্বর্ণ সহ আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। আটক চোরাচালানী একই উপজেলার কাকডাঙা গ্রামের হঠাৎগঞ্জ এলাকার মোঃ ইব্রাহিম হোসেনের ছেলে। বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙা বিওপির সীমানা পিলারবিস্তারিত পড়ুন
সংবাদ সম্মেলন
যশোরে ব্যক্তি মালিকানাধীন জমিতে প্রাথমিক বিদ্যালয় নির্মাণ

যশোরের মণিরামপুর উপজেলার হানুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হয়েছে ব্যক্তি মালিকানা জমির উপর। এই জমি উদ্ধারের দাবীতে রাজগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে জমির প্রকৃত মালিক হানুয়ার গ্রামের মৃত আনোয়ার মোড়লের ছেলে মিজানুর রহমান। তিনি শনিবার (১৫ এপ্রিল) বিকালে রাজগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন- আমার ০৩ (তিন) শতক জমি, যার খতিয়ান নং- ৭০১, এস.এ দাগ নং-১৮৫৫, আরএস দাগ নং-১৯৪০, হাল খতিয়ান নং- ১৩৩০ (মোট জমির পরিমাণ ১৯বিস্তারিত পড়ুন
কালিগঞ্জে অপরিপক্ক রাসায়নিক মিশ্রিত ২৫শ’ কেজি আম বিনষ্ট

কালিগঞ্জে অপরিপক্ক রাসায়নিক মিশ্রিত ২৫শ’ কেজি গোবিন্দভোগ আম পিকআপের চাকায় পিষে বিনষ্ট করা হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সোহওয়ার্দী পার্কে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আজহার আলীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই আমগুলো নষ্ট করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দীন, কালিগঞ্জ ক্লাবের সহ-সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সদস্য ফজলুর রহমান, কালিগঞ্জ থানার উপ পরিদর্শকবিস্তারিত পড়ুন
বকশীগঞ্জ প্রেস ক্লাবের ইফতার মাহফিল ও আলোচনা সভা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের ১০ বছর পূর্তি উপলক্ষে ইফতার মাহিফল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ এপিল) পৌর শহরের ভোজনবাড়ি রেস্টুরেন্টে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। এসময় অতিথিদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় হিলফুল ফুযুল ফাউন্ডেশনের ইফতার মাহফিল

আলাইপুর হিলফুল ফুযুল ফাউন্ডেশনের সম্মেলন ও দায়িত্ব হস্তান্তর এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) বিকাল পাঁচটায় কলারোয়ার আলাইপুর দক্ষিণ পাড়া জামে মসজিদে আলাইপুর হিলফুল ফুযুল ফাউন্ডেশনের সম্মেলনে নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা হয় এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন কমিটি ঘোষণা করেন কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন কলারোয়া সরকারী কলেজের ইংরেজি প্রভাষক মোঃ মনজুরুল আজাদ,আরো উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন
ঝিকরগাছায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শ্যালক দুলাভাই নিহত

যশোরের ঝিকরগাছায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জুয়েল রানা বাবু (২২) ও হৃদয় হোসেন (১৯) নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার নবীব নগর মোল্যা ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা বাবু বেনাপোল সীমান্তের নারায়নপুর নতুন পাড়া গ্রামের হাসান আলীর ছেলে এবং হৃদয় হোসেন একই গ্রামের সাহেব আলীর ছেলে। তারা একে অপরের শালা দুলাভাই। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বেনাপোল থেকে শালাবিস্তারিত পড়ুন

