বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় পাঁচ সাংবাদিকের নামে মামলার প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরায় পাঁচ সাংবাদিকের নামে মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিকরা। রোববার (৩০ এপ্রিল) বেলা ১১ টায় শহরের নিউ মার্কেট চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্টিত হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, মানবজমিনের প্রতিনিধি ইয়ারব হোসেন, মোহনা টিভির আব্দুল জলিল, ডিবিসি টেলিভিশনের এম জিল্লুর রহমান, যমুনা টিভির আকরামুল ইসলাম,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ৫ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সীমান্ত প্রেসক্লাবের বিবৃতি

সাতক্ষীরার পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে বিবৃতি জানিয়েছেন কলারোয়ার সীমান্ত প্রেসক্লাব। সম্প্রতি সীমান্ত প্রেসক্লাবের মুখপাত্র ডাঃ শফিকুর রহমান সাক্ষরিত এক বিবৃতি এই প্রতিবাদ ও ঐ ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। জানা গেছে, সাতক্ষীরার তালা উপজেলা সদরের আটারই গ্রামে বিএসটিআই এর ভুয়া নিবন্ধন ব্যবহারকারী শপিং ভ্যালি সেমাই কারখানার বিরুদ্ধে সত্য সংবাদ প্রকাশের জেরে ঐ সেমাই কারখানার ম্যানেজার জহুর আলী বাদী হয়ে- ঢাকা পোস্টের সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

তালায় ফিরোজ আহমেদ স্বপন’র গণসংযোগ

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১( তালা- কলারোয়া) সংসদীয় আসনে আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতিকের প্রত্যাশায় ফিরোজ আহম্মেদ স্বপন তালা উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনসংযোগের মাধ্যমে প্রচার-প্রচারনা অব্যাহত রেখেছেন। শনিবার(২৯ এপ্রিল) দিন ব্যাপি কলারোয়া উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন তালা উপজেলার সরুলিয়া, তেঁতুলিয়া, খেসরা, তালা সদর ও জালালপুর ইউনিয়নের বিভিন্ন বাজার, গুরুত্বপূর্ন মোড়, স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গনসংযোগ শেষে বিকালে জালালপুর ইউনিয়নের শ্রী মন্তকাটি বাজারে কর্মীসভায় মিলিত হয়েছেন।বিস্তারিত পড়ুন

বড় পর্দায় ঐশিকা ঐশির অভিষেক

বাংলা সাহিত্যের অনেক চরিত্র উঠে এসেছে সিনেমার পর্দায়। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘হৈমন্তী’ অবলম্বনে চলচ্চিত্র ‘হৈমন্তীর ইতিকথা’ নির্মাণ করলেন মির্জা সাখাওয়াৎ হোসেন। সিনেমাটির মূখ্য চরিত্রে অভিনয় করেছেন নবাগতা ঐশিকা ঐশি। তিনি একাধারে একজন টেলিভিশন উপস্থাপিকা, মডেল ও নাট্যশিল্পী। সিনেমায় অভিনয় প্রসঙ্গে ঐশি বলেন, ‘জীবননির্ভর, সাহিত্যনির্ভর গল্প আমার সবসময়ের পছন্দ। সেই জায়গা থেকে রবীন্দ্রনাথের গল্পে কাজ করতে পারা আমার জন্য ভাগ্যের বিষয়। আর আমার জন্য বেশ চ্যালেঞ্জেরও।’ ঐশি আরও বলেন, ‘‘সিনেমার প্রতিবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় ৭৮ কেজি গাঁজা উদ্ধার

যশোরের শার্শায় ভারত থেকে পাচার হয়ে আসা অর্ধকোটি টাকা মূল্যের ৭৮কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ এপ্রিল) ভোর রাতে শার্শা উপজেলার সীমান্তবর্তী শালতা গ্রামের মাঠ থেকে এ গাঁজা উদ্ধার করা হয়। যশোরের নাভারণ সার্কেলের সিনিয়র এএসপি নিশাত আল নাহিয়ান দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, যশোরের শার্শার শালতা সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান ভারত থেকে আনা হবে এমন সংবাদে পুলিশের একটি টহলদল সেখানে গোপনে অবস্থান করেন।বিস্তারিত পড়ুন

সহযোগীতার আশ্বাস উপজেলা প্রশাসনের

কৃষকের এক বিঘা জমির ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়েছে কৃষকের একত্রিত করে রাখা এক বিঘা জমির ধান। ছবিতে দেখা যাচ্ছে হাজার কষ্ট নিয়ে সেই পোড়া ধানের মধ্য থেকে কোনরকম ভালো ধানগুলো বের করে নেওয়ার চেষ্টা করছে কৃষক ইসরাইল হোসেন। ঝড় বৃষ্টি থেকে সুরক্ষিত রাখার জন্য এক বিঘা জমির ধান মাঠে তিন ভাগে একত্রিত করে জালি বা গাদা দিয়েছিল কৃষক ইসরাইল হোসেন কিন্তু রাতের আঁধারে তার সেই ধানে আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে দুর্বৃত্তরা।বিস্তারিত পড়ুন

পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মামলা!

সাতক্ষীরার ২৫ জন বিশিষ্ট সাংবাদিকের নিন্দা ও উদ্বেগ

সাতক্ষীরায় কর্মরত ৫ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ২৫ জন বিশিষ্ট সাংবাদিক। আজ শনিবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে সাংবাদিকদের বিরুদ্ধে এই মামলা মিথ্যা ও হয়রানিমূলক উল্লেখ করে তারা বলেন, দৈনিক ভোরের পাতা ও ঢাকা মেইলের সাতক্ষীরা প্রতিনিধি গাজী ফারহাদ, অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের সাতক্ষীরা প্রতিনিধি সোহাগ হোসেন, দৈনিক পত্রদূত ও এজেড নিউজের প্রতিনিধি মোঃ হোসেন আলী, দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি হাবিবুর রহমান ও দৈনিক কালের চিত্রেরবিস্তারিত পড়ুন

এবারের পরীক্ষার্থী ৩৯৯৭ জন

কলারোয়ায় এসএস,সি ও সমমনের পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

সারাদেশে আগামীকাল রবিবার (৩০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাতক্ষীরার কলারোয়া উপজেলায় যশোর বোর্ডের অধীনে এ বছর ৬টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার এসএসসি পরীক্ষায় ৭৮ টি প্রতিষ্ঠানের ৩ হাজার ৯ শত ৯৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে উপজেলা শিক্ষা প্রশাসন । উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত বছর ২০২২ সালের চেয়ে এবার পরীক্ষার্থীরবিস্তারিত পড়ুন

ব্যবসায়িক কৌশল উন্নয়নে নিজস্ব মেটা-ইআরপি ব্যবহার করবে হুয়াওয়ে

হুয়াওয়ে এখন থেকে এর পুরানো ইআরপি সিস্টেমের বদলে মেটা-ইআরপি সিস্টেম ব্যবহার করছে বলে ঘোষণা দিয়েছে। সম্প্রতি, মেটা-ইআরপি পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এই প্রকল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এমন ব্যক্তি ও টিমগুলোকে স্বীকৃতি প্রদান করে হুয়াওয়ে। গত ২০ এপ্রিল চীনের ডংগুয়ানে অবস্থিত প্রতিষ্ঠানটির শি লিউ বেই পো ভিলেজ ক্যাম্পাসে ‘হিরোজ ফাইটিং টু ক্রস দ্য ডাডু রিভার’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এন্টারপ্রাইজ ম্যানেজমেন্ট আইটি সিস্টেমগুলোর মধ্যে ইআরপি (এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং) সবচেয়েবিস্তারিত পড়ুন

ধুলিহর কোমরপুরে সাবেক ব্যাংক কর্মকর্তার বাড়িতে গ্রিলকেট দুর্ধর্ষ চুরি

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর কোমরপুর গ্রামে সাবেক ব্যাংক কর্মকর্তা মফজুলার রহমানের একতলা বিশিষ্ট বাড়িতে জানালার গ্রিল কেটে অনুমান ৪,৮০,০০০( চার লক্ষ আশি হাজার) টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ( ২৫ এপ্রিল) দিবাগত রাত্রে। এ ঘটনায় মফজুলার রহমান সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ করেছে। অভিযোগ সূত্রে জানা যায় গত ২৫ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত্রে অজ্ঞাত নামা চোরেরা একতলা বিশিষ্ট বসতঘরের থাই গ্লাস যুক্ত জানালা রড কেটেবিস্তারিত পড়ুন