বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংবাদ সম্মেলন

যশোরে ব্যক্তি মালিকানাধীন জমিতে প্রাথমিক বিদ্যালয় নির্মাণ

যশোরের মণিরামপুর উপজেলার হানুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হয়েছে ব্যক্তি মালিকানা জমির উপর। এই জমি উদ্ধারের দাবীতে রাজগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে জমির প্রকৃত মালিক হানুয়ার গ্রামের মৃত আনোয়ার মোড়লের ছেলে মিজানুর রহমান।

তিনি শনিবার (১৫ এপ্রিল) বিকালে রাজগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন- আমার ০৩ (তিন) শতক জমি, যার খতিয়ান নং- ৭০১, এস.এ দাগ নং-১৮৫৫, আরএস দাগ নং-১৯৪০, হাল খতিয়ান নং- ১৩৩০ (মোট জমির পরিমাণ ১৯ শতক) যেটা হানুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে। আমাকে কোনো প্রকার না জানিয়ে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের সময় উক্ত জমি দখল করে ভবনটি এই জমির উপরেই নির্মাণ করা হয় এবং যারা বিদ্যালয়ের দাতা সদস্যপদে বহাল আছেন, তাদের কোনো জমি ওই বিদ্যালয়ে দান করা নেই। তারা জোর পূর্বক নিজেদেরকে বিদ্যালয়ের দাতা সদস্য হিসাবে পরিচয় দিয়ে আসছে এবং ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটিতে তারা বিভিন্ন পদ দখল করে আছেন। আমি দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করার কারণে স্থানীয় একটি অসাধু চক্র আমার জমির উপর উল্লেখিত বিদ্যালয়ের নতুন ভবন করাতে সহযোগীতা করেছে। আমি এই জমি উদ্ধার পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাথমিক শিক্ষা অফিস, মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও হানুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর লিখিত আবেদন করেছি। এরপর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এবং প্রধান শিক্ষক বিষয়টি নিয়ে আলোচনা করেছে বলে জানাগেছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রকার সমাধান হয়নি। এব্যাপারে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমানের বক্তব্য নেয়ার জন্য তার মুঠোফোনে কল দিলে, কলটি রিসিভ হয়নি। এজন্য বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি