বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতার তদন্ত শুরু

সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথের বিরুদ্ধে হয়রানী, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির তদন্ত শুরু হয়েছে। গত বছরের ২৪ নভেম্বর সমাজকল্যাণ মন্ত্রী বরাবর বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেনের লিখিত অভিযোগ দায়ের করেন। ওই লিখিত অভিযোগের প্রেক্ষিতে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা-৩ এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সাতক্ষীরায় এসে সরেজমিন তদন্ত করবেন।

লিখিত অভিযোগে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা মো: আবুল হোসেন নলতার মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য। গত ২০২১ সালের ২৯ আগষ্ট সংস্থার সাধারণ সভার মাধ্যমে প্রধান উপদেষ্টা, সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হকের প্রতিনিধি কালিগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সম্মুখে কার্যকরী কমিটি গঠন করা হয়। পরবর্তীতে গঠনকৃত কমিটির অনুমোদনের জন্য জেলা সমাজসেবা কার্যালয়ে প্রেরণ করা হয়। কিন্তু উক্ত কমিটি অনুমোদন না করে নানাভাবে নাজেহাল করে আসছেন জেলা সমাজসেবা কর্মকর্তা সন্তোষ কুমার নাথ। বিষয়টি নিয়ে সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক উপ-পরিচালকের সাথে কথা বললেও তিনি কোনো কর্ণপাত করেননি। শুধু এম. জে. এফ নয় এমন করে সাতক্ষীরা আহছানীয়া মিশন সহ ১০/১২ টি অসংখ্য সেচ্ছাসেবী ক্লাব ও প্রতিষ্ঠান, এতিমখানার কমিটি নবায়নের ক্ষেত্রে তার দপ্তরে বিড়ম্বনার শিকার হয়েছে। সেখানে কয়েকমাস হাটাহাটির পর তার নিজের তৈরি করা ২৫ ফর্দের একটি তালিকা ধরিয়ে দিয়ে হয়রানি করেন তিনি।

তাছাড়া, অন্য ধর্মের মতাবলম্বী হয়ে বিভিন্ন এতিমখানার উপরে বিভিন্ন কটূক্তিকর আচরণ করেন ওই কর্মকর্তা। সাম্প্রতিক বিভিন্ন এতিমখানায় যেয়ে সেখানকার বাচ্চারা পবিত্র আল কোরআন পড়া অবস্থায় তাদের মাঝে জুতা পরে হেটে গেছেন তিনি। এছাড়া কালিঞ্জের বিভিন্ন ভাতার ৬০ লক্ষাধিক টাকা তছরূপের ঘটনার বিষয়ে উপজেলা সমাজসেবা অফিসার পত্রের মাধ্যমে জেলা কর্মকর্তাকে অবহিত করেন। কিন্তু সরকারি টাকা তছরূপের বিষয়ে তিনি কার্যকরী ভূমিকা কিংবা চক্রের কাউকে সনাক্ত করার বিষয়ে কোন উদ্যোগ গ্রহন করেননি।

এছাড়া অসংখ্য অনিয়ম, স্বেচ্ছাচারিতা, দুর্নীতির অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে। এমনকি সাতক্ষীরা জেলার সমাজসেবার আওতাধীন কর্মকর্তা, কর্মচারী কল্যাণ সমিতির মার্চ মাসের সভায় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথের বিরুদ্ধে রেজুলেশনের মাধ্যমে একাধিক অভিযোগ ও অনাস্থা জানানো হয়েছে। একই সাথে অভিযোগের ব্যাপারে বিভিন্ন দপ্তরের অনুলিপি প্রেরণ করা হয়েছে। এত অনিয়মের অভিযোগ থাকার স্বর্তেও বহাল তবিয়তে বীরদর্পে অপকর্ম চালিয়ে গেলেও কোন প্রকার ব্যাবস্থা নিতে দেখা মেলেনি। তবে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা-৩ এর তদন্তের মাধ্যমে ওই কর্মকর্তার মুখোশ উন্মোচন হবে বলে ভুক্তভোগীরা দাবি করেছেন।

এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা-৩ এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম জানান, সাতক্ষীরা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথের বিরুদ্ধে একজন বীরমুক্তিযোদ্ধা অভিযোগ করেছেন। এ বিষয়ে বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয় তদন্ত করা হবে।

একই রকম সংবাদ সমূহ

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন