মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় হিলফুল ফুযুল ফাউন্ডেশনের ইফতার মাহফিল

আলাইপুর হিলফুল ফুযুল ফাউন্ডেশনের সম্মেলন ও দায়িত্ব হস্তান্তর এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) বিকাল পাঁচটায় কলারোয়ার আলাইপুর দক্ষিণ পাড়া জামে মসজিদে আলাইপুর হিলফুল ফুযুল ফাউন্ডেশনের সম্মেলনে নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা হয় এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন কমিটি ঘোষণা করেন কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন কলারোয়া সরকারী কলেজের ইংরেজি প্রভাষক মোঃ মনজুরুল আজাদ,আরো উপস্থিত ছিলেন কয়লা ইউনিয়ন পরিষদের সদস্য শেখ শাহাজুদ্দীন সরদার, সদস্য মোঃ ইকরামুল ইসলাম, মোঃ শাহাদাৎ হোসেন, আব্দুল আহাদ আলী,রক্তের বন্ধনের মোঃ ইউসুফ,স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেবা এর আহবায়ক শেখ শাহাজাহান আলী শাহিন এবং সদস্য সচিব মোঃ মিজানুর রহমান।

আলাইপুর হিলফুল ফুযুল ফাউন্ডেশনের সভাপতি শেখ শাহিনুজ্জামান সৈকত এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমানের পরিচালনায় আগামী এক বছরের জন্য নতুন কমিটির সভাপতি হাফেজ শেখ শাহিনুজ্জামান সৈকত ও সম্পাদক নির্বাচিত হন মোঃ হাবিবুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আলিম। সংগঠন কে বেগবান ও গতিশীল করার লক্ষ্যে গ্রামবাসীর সহযোগিতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ গাজী সুলতান ইবনে মুনির। এর পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টি কর্মপরিকল্পনাবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি