সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চালক আহত

পেট্রাপোল বন্দরে রফতানিবাহি পণ্য বোঝাই ট্রাকে আগুন

বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরের টার্মিনালে বৃহস্পতিবার দুপুরে একটি পণ্য বোঝাই ভারতীয় ট্রাকে আগুন লেগে একটি বগি ভস্মিভূত হয়েছে। এসময় ক্যাবিনে ঘুমিয়ে থাকা ট্রাকের চালক পুড়ে মারাত্নক আহত হয়েছে। ট্রাকটিতে বাংলাদেশে রফতানির জন্য মেশিনারী পণ্য ছিল। আগুণে ট্রাক চালকের অবস্থা আশংকাজনক। আগুণে তার শরীরের অধিকাংশ পুড়ে গেছে। তাকে উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

আগুনের খবর পেয়ে বন্দরের টার্মিনালে থাকা অন্যান্য রফতানিকৃত পণ্য বোঝাই ট্রাক চালকরা তাদের ট্রাক দ্রুত সরিয়ে নিয়ে বন্দরের ফাঁকা জায়গার দিকে চলে যায়। দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনায় পেট্রাপোল বন্দর জুড়ে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট ষ্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি শশাঙ্ক শেখর ভট্রাচার্য রাজা ও বেনাপোল স্টাফ এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান বলেন, ভারত থেকে মেশিনারি নিয়ে বেনাপোল বন্দরে রফতানির উদ্দেশ্যে ভারতের আরজিএস ট্রান্সপোর্টের (ওডিও-৫ কিউ-৭৭৪১ নম্বরের) একটি ট্রাক পেট্রাপোল বন্দরের টার্মিনালে অবস্থান করছিল।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরের দিকে ট্রাকের কেবিনের মধ্যে হঠাৎ আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ট্রাকের কেবিনের মধ্যে চালক ঘুমিয়ে থাকায় সে আগুনে পুড়ে ঝলসে গেছে। ট্রাকে রক্ষিত মালামালের তেমন কোন ক্ষতি হয়নি। শুধু ট্রাকের কেবিন পুড়ে নষ্ট হয়ে গেছে। চালক কে উদ্ধার করে বনগাঁর একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় রেফার্ড করেন কর্তব্যরত ডাক্তার।
বেনাপোল ¯স্থ’লবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকে আগুণের ঘটনাটি ওপারের পেট্রাপোল বন্দরের টার্মিনালে ঘটেছে বলে জেনেছি। ওই ট্রাকে বাংলাদেশে রফতানির মেশিনারী পণ্য ছিল। তবে ট্রাকে থাকা পণ্যের কোন ক্ষতি হয়নি।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিংবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক