বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

মানবিক সমাজের দৃষ্টি আকর্ষণ...

সাতক্ষীরায় প্রতিবন্ধী মেয়ের লেখাপড়া চালানো নিয়ে দুশ্চিন্তায় মা

সাতক্ষীরায় প্রতিবন্ধী মেয়ের পড়াশুনার খরচ নিয়ে দুঃচিন্তাগ্রস্থ হয়ে পড়েছে মা মাশকুরা খাতুন। জীবনের ২০ টি বছর পেরিয়ে গেলেও অন্যদের মত স্বাভাবিক না শারীরিক প্রতিবন্ধী সুরাইয়ার খাতুন। এদিকে, সুরাইয়ার পড়াশুনা ও সার্বিক খরচ নিয়ে চিন্তিত হয়ে পড়েছে তার মা। বছরের চার মাস পেরিয়ে গেলেও এখনো পাঠ্যবই কিনতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে সুরাইয়া খাতুন। সুরাইয়া খাতুন সাতক্ষীরা সদর উপজেলার আগরদারী ইউনিয়নের নারায়জোল গ্রামের তাঁর বাবা নুর ইসলাম মেয়ে। সুরাইয়ার জন্মের পর থেকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পি কে ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার

সাতক্ষীরা পি কে ইউনিয়ন ক্লাবের উদ্যোগে দোয়া অনুষ্ঠান ও ইফতার সম্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) ১৫ রমজান নবজীবন কমিউনিটি সেন্টারে পি কে ইউনিয়ন ক্লাবের সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু)’র সভাপতিত্বে ইফতার সম্মিলনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পি কে ইউনিয়ন ক্লাবের সাধারণ সম্পাদক নাসিম ফারুক খান মিঠু। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পি কে ইউনিয়ন ক্লাবের সহ-সভাপতি শেখ নিজাম উদ্দিন,পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু , জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় এতিম শিশুদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের ইফতার ও প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সাতক্ষীরা কাশফুল কুরআন মাদ্রাসার এতিম শিশুদের জন্য ইফতারের আয়োজন করলো স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন সাতক্ষীরা স্বেচ্চাসেবী ফাউন্ডেশনের সদস্যরা। সংগঠনটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে (৭ এপ্রিল) শুক্রবার রসুলপুর কাশফুল কুরআন মাদ্রাসার শতাধিক এতিম শিশুদের সাথে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা মোঃ আমিরুল ইসলাম , হাফেজ মোঃ সাইম, সুজন সরদার , শহীদ হোসেন , রাসেল গাজী, সুজন হোসেন , মোঃ কবির হোসেন , আব্দুর রহিমবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল

সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় বসন্তপুর রিভার ড্রাইভ ইকো পার্কে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজহার আলী। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন, উপসহকারী প্রকৌশলী শাহছুর আলম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, রিপোর্টার্স পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার আলমগীরবিস্তারিত পড়ুন

বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৩ উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা

‘সবার জন‌্য স্বাস্থ‌্য’ এই প্রতিপাদ‌্যকে সামনে রেখে সাতক্ষীরায় “বিশ্ব স্বাস্থ‌্য দিবস” উদযা‌পন উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ই এপ্রিল) সকাল ০৯ টায় স্বাস্থ‌্য বিভাগ এর আয়োজনে এবং সিভিল সার্জন অফিস সাতক্ষীরার বাস্তবায়নে ও সরকা‌রি বেসরকা‌রি সংস্থার অংশগ্রহনে সিভিল সার্জন কার্যালয় হতে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

জাতির পিতার সমাধিসৌধে নড়াইল জেলা প্রশাসকের শ্রদ্ধাঞ্জলি

নড়াইলের নবাগত জেলা প্রশাসকের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। শুক্রবার (৭ এপ্রিল) গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নড়াইলের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাজী মাহবুবুল আলম। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জাতির পিতাসহ ১৫ আগস্ট ও মহান মুক্তিযুদ্ধের সকল শহিদের আত্মার মাগফিরাতবিস্তারিত পড়ুন

তৃণমূলে আ’লীগের নেতাকর্মীদের বাড়ি বাড়ি যাচ্ছেন ড. কাজী এরতেজা হাসান

সাতক্ষীরা সদরের তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের রমজানের উপহার নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, দৈনিক ভোরের পাতা ও ডেইলি পিপলস্ টাইমের সম্পাদক এবং এফবিসিসিআই’র পরিচালক ড.কাজী এরতেজা হাসান। শুক্রবার (৭ এপ্রিল) পবিত্র মাহে রমজানের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তীব্র তাপদহের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীদের বাড়িতে গিয়ে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এবং তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। দিনভর তিনিবিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় শত্রুতার জেরে ফলজ ও বনজ বাগানে অগ্নিসংযোগের অভিযোগ

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নে শত্রুতার জেরে ফলজ ও বনজ বাগানে অগ্নি সংযোগের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৭ই এপ্রিল) দুপুরে উপজেলার বাগআঁচড়া ১নং ওয়ার্ড দত্তপাড়া গ্রামে। ঘটনার সূত্রে বাগানের মালিক বিশ্বনাথ দত্ত জানান, আমার প্রতিবেশী আইজুলের স্ত্রীর আনমানিক দুপুর ২টার সময় আমার বাসায় এসে সে জানান আমার বাগানে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে। তখনই বাগানে গিয়ে দেখি আমার আম, লেবু, কলা, মেহগনি গাছ সহ বাশ বাগানের অনেক গাছবিস্তারিত পড়ুন

নড়াইলে ৪ কেজি গাঁজা উদ্ধার, এক নারী গ্রেপ্তার

নড়াইলে ৪ কেজি গাঁজা উদ্ধার, এক নারী গ্রেপ্তার। মিনাক্ষী বেগম (৩২) নামের এক নারীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে নড়াগাতি থানা পুলিশ। শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে নড়াগাতি থানাধীন চোরখালী (আশ্রয়ণ প্রকল্প-১) এলাকা থেকে তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়েছে। সে অত্র গ্রামের উজ্জ্বল বিশ্বাসের স্ত্রী। নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা এর তত্ত্বাবধানে এএসআই (নিঃ) জাহাঙ্গীর হোসাইন সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেপ্তার করেছে। এ সময় তার নিকট থেকে ৪ কেজিবিস্তারিত পড়ুন

তালায় বৃদ্ধের আত্মহত্যা

সাতক্ষীরার তালায় রাধাকান্ত সরকার (৭০) নামের বৃদ্ধ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দিবাগত রাতে তালা উপজেলার মাগুরা ইউনিয়নের মাদরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রাধাকান্ত সরকার মাদরা গ্রামে মৃত ফকির সরকারের ছেলে। এলাকাবাসী জানায়, রাধাকান্ত সরকার পারিবারিক ভাবে কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্থ ছিলেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাড়ির পাশে গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে নামানোর আগেই তার মৃত্যু হয়। তালা থানার ভারপ্রাপ্তবিস্তারিত পড়ুন