সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৩ উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা

‘সবার জন‌্য স্বাস্থ‌্য’ এই প্রতিপাদ‌্যকে সামনে রেখে সাতক্ষীরায় “বিশ্ব স্বাস্থ‌্য দিবস” উদযা‌পন উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ ই এপ্রিল) সকাল ০৯ টায় স্বাস্থ‌্য বিভাগ এর আয়োজনে এবং সিভিল সার্জন অফিস সাতক্ষীরার বাস্তবায়নে ও সরকা‌রি বেসরকা‌রি সংস্থার অংশগ্রহনে সিভিল সার্জন কার্যালয় হতে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ ফারহাদ জামিলের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মোঃ সজিবুর রহমান। এ সময় তিনি বলেন, সর্ব অবস্থায় পরিষ্কার পরিচ্ছন থাকতে হবে। স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। নিয়মিত সুষম খাবার গ্রহণের চেষ্টা করতে হবে। বাইরের খোলা এবং বাসায় বাসি খাবার না খাওয়া। ধূমপান, তামাকজাত দ্রব্য কোনভাবে গ্রহণ করা যাবে না । অসুস্থ হওয়ার সাথে সাথে হাসপাতালে চিকিৎসা নিন তবে নিজেকে সুস্থ রাখতে সক্ষম হবেন।

আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী, ডাঃ জয়ন্ত কুমার সরকার,ডাঃ তীদিব কুমার ঘোষ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সার্জন অফিসের প্রধান সহকারী এমকে আশেক নেওয়াজ, পাবলিক হেলথ নার্স নাসরিন সুলতানা,জেলা স্যানিটারি ইন্সপেক্টর রথীন্দ্রনাথ বিশ্বাস, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক সুরাইয়া খাতুন, এনজিও প্রতিনিধ এড মনির উদ্দীন, সুশীল‌ন এনজিও প্রতিনিধি জিএম ম‌নির , সঞ্জু সরকার। এসময়
সদর হাসপাতালের স্টাফ নার্স, নাসিং ইনস্টিউটর শিক্ষার্থীসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের

২০১১ সালের ২৯ মে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ

আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে বিশেষ তদারকির দায়িত্ব দেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা