বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তৃণমূলে আ’লীগের নেতাকর্মীদের বাড়ি বাড়ি যাচ্ছেন ড. কাজী এরতেজা হাসান

সাতক্ষীরা সদরের তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের রমজানের উপহার নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, দৈনিক ভোরের পাতা ও ডেইলি পিপলস্ টাইমের সম্পাদক এবং এফবিসিসিআই’র পরিচালক ড.কাজী এরতেজা হাসান।

শুক্রবার (৭ এপ্রিল) পবিত্র মাহে রমজানের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তীব্র তাপদহের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীদের বাড়িতে গিয়ে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এবং তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

দিনভর তিনি জেলা আওয়ামী লীগের সদস্য ও বৈকারী ইউপির সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে, লাবসা আওয়ামী লীগের সভাপতি এড. শাহনেওয়াজ আলী, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক শ্রী অমেন্দ্র ঘোষ, আগরদাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হবি, সাধারণ সম্পাদক তাপস আচার্য, বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশাররোফ হোসেন, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাস্টার মফিজুল ইসলাম, কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তজুল ইসলাম, বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, ঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহিল উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাক্তার মশিউর রহমান ময়ূর, ফিংড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ লুৎফর রহমান, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাবু প্রমুখসহ ইউনিয়ান আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বাড়িতে গিয়ে তাদের ও পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

দিনভর ড. কাজী এরতেজা হাসান এর সফর সঙ্গী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য কাজী হেদায়েত হোসেন রাজ, পৌর যুবলীগের আহবায় মনোয়ার হোসেন অনু, যুগ্ম আহবায় এস এম তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ বনি প্রমুখসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সফর উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে ড. কাজী এরতেজা হাসান বলেন, আমি সবসময় খোঁজ খবর নিয়ে থাকি। এখন থেকে নিয়মিত তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেয়া শুরু করেছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে। কারণ তৃণমূল নেতাকর্মীরাই আওয়ামী লীগের মূল শক্তি। আওয়ামী লীগের দুঃসময়ে তৃণমূলের নেতাকর্মীরাই রাজপথে নামে। এজন্য তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করতে না পারলে দলে ত্যাগী নেতাকর্মীর সৃষ্টি হবে না। সাতক্ষীরা সদরের এইসব নেতাকর্মীদের ত্যাগের কারণেই জেলা আওয়ামী লীগ আজকের অবস্থানে এসে পৌঁছেছে। এ ধরনের নেতারা সংগঠনকে দিতে আসেন, নিতে আসেন না। তারা নিঃস্বার্থ ভাবেই দলের জন্য আজীবন কাজ করেন।

তিনি আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংগঠনকে শক্তিশালী করতে আমাদের সকলকে সুসংগঠিত হয়ে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক দেবেন আমরা সকলেই তার জন্য কাজ করে নৌকা প্রতীকের বিজয় ছিনিয়ে আনব ইনশাল্লাহ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা এবং পেশাজীবী গাড়ি চালকদেরবিস্তারিত পড়ুন

ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরা মেডিকেলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা

সাতক্ষীরা পৌরসভায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনার সেবার মান, কার্যকারিতা, বিদ্যমান চ্যালেঞ্জ ও নাগরিকবিস্তারিত পড়ুন

  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা
  • কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার
  • ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন