Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দেশের বিভিন্ন বাজারে যাচ্ছে সাতক্ষীরার আম

সাতক্ষীরার কাঁচা ও পাকা আমের অনেক সুনাম রয়েছে। সাতক্ষীরার আমের সুনাম দেশ ও দেশের বাহিরে অনেক আগেই ছড়িয়ে পড়েছে । এবছর আবহাওয়া অনেক ভালো হওয়ায় সাতক্ষীরায় আমের ফলন ভালো হয়েছে। যেকারণে সাতক্ষীরার বিভিন্ন বাজারে কাঁচা টক আম উঠতে শুরু করেছে। আমের জাত অনুযায়ী নির্ধারিত সময়ের আগে আম পাড়ার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। আম চাষি ও ব্যবসায়ীরা যে আমগুলি কাঁচায় টক পাকলেও টক সেই আমগুলি আচার ও টক খাওয়ার জন্য সাতক্ষীরার বিভিন্ন বাজারবিস্তারিত পড়ুন
প্রয়াত সংসদ সদস্য তবিবর রহমান সরদারের ১৩ম মৃত্যু বার্ষিকী আজ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যশোরের প্রবীণ রাজনীতিবিদ, যশোর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও শার্শার সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমান সরদারের ১৩ম মৃত্যু বার্ষিকী আজ। ২০১০ সালের ৩ এপ্রিল এই দিনে তিনি এ ধরণীর মায়া ত্যাগ করে চিরবিদায় নিয়ে না ফেরার দেশে পাড়ি জমান। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী তবিবর রহমান সরদার “বাংলার মজিবর শার্শায় তবিবর” খ্যাত এই কিংবদন্তী রাজনৈতিক ১৯৩২ সালের ১মে যশোর জেলার শার্শা উপজেলার সরদার বারিপোতা গ্রামে জন্মবিস্তারিত পড়ুন
মণিরামপুরে বিদ্যুতায়িত হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

যশোরের মণিরামপুরে ট্রাকের বড়ি বিদ্যুতায়িত হয়ে রায়হান হোসেন (২০) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২ এপ্রিল) দুপুরে উপজেলার বোয়ালিয়া উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রায়হান উপজেলার ধোনার গ্রামের বাসিন্দা ও জয়নগর কওমি মাদ্রাসার ছাত্র। রায়হানের মামাতো ভাই বুলবুল আহমেদ বলেন- ঘটনার সময় বোয়ালিয়া উত্তরপাড়ার রাস্তা দিয়ে একটি ট্রাক পার হওয়ার সময় ট্রাকের সামনের অংশ রাস্তার উপর দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের তারে আটকে যায়। এতে ট্রাকের বড়ি বিদ্যুতায়িত হয়েবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামের সাথে সাবেক কমান্ডার শহিদুল ইসলামের মতবিনিময়

সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার স ম শহিদুল ইসলাম। রবিবার (২ এপ্রিল) দুপুর ১২টায় জেলা পরিষদ কার্যালয়ে এ শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং ব্রহ্মরাজপুর সরদারপাড়া জামে মসজিদের উন্নয়নের দাবি তুলেবিস্তারিত পড়ুন
আহত-৬-আটক ৪
নড়াইলে মসজিদের টাকার হিসাব চাওয়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

নড়াইলে মসজিদের টাকার হিসাব চাওয়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ-আহত-৬-আটক । মসজিদের টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে নড়াইলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই গ্রামের উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হন। পরে সংঘর্ষে জড়িত ৪ জনকে আটক করেছে পুলিশ। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন- সদর উপজেলার বোড়ামারা গ্রামের মৃত আবুল সিকদারের ছেলে ও মসজিদ কমিটির কোষাধ্যক্ষ আমিনুর সিকদার,বিস্তারিত পড়ুন
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় প্রথম বার উদযাপিত হচ্ছে সুদূরডাঙ্গী বাসন্তী পূজা

পৃথিবী থেকে সমস্ত অন্যায় অবিচার দূরীভূত করতে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা শহরের সুদূরডাঙ্গী আনন্দময়ী সার্বজনীন কালী মন্দির কমিটির আয়োজনে প্রথম বার উদযাপিত হচ্ছে বাসন্তী পূজা। ষষ্ঠী পুজার মধ্য দিয়ে বাসন্তী পুজা শুরু হয়। ৩০ মার্চ বৃহস্পতিবার রাতে নবমী পূজা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সুদূরডাঙ্গী আনন্দময়ী সার্বজনীন কালী মন্দিরের সভাপতি আদিত্য বিশ্বাসের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাকবিস্তারিত পড়ুন
নড়াইলে ব্যয় বাড়ছে গম চাষে

নড়াইলের চাষিরা বলছেন, অন্যান্য ফসলের তুলনায় গম চাষে খরচ বেশি। এক সময় মাঠের পর মাঠজুরে গমের আবাদ হয়েছে নড়াইলে। তবে এখন আর সে চিত্র চোখে পড়ে না। সর্বনাশা ব্লাস্ট রোগের আবির্ভাব, বাজারদর কম, নাজুক সেচ ব্যবস্থাসহ নানা প্রতিকূলতায় এ জেলায় কমে যায় গম চাষ। নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সুত্রে জানা গেছে, এক সময় নড়াইল জেলায় সাড়ে চার হাজার হেক্টর জমিতে গমের চাষ হয়েছে। মাঝে ব্লাস্ট রোগের কারণে কৃষক ক্ষতিগ্রস্থ হয়।বিস্তারিত পড়ুন
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
নড়াইলে ৯ প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা

নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। নোংরা পরিবেশ, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে নড়াইলে ৯ প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়। শুক্রবার (৩১ মার্চ) নড়াইল সদর উপজেলার পুরাতন বাস টার্মিনাল, রুপগঞ্জ বাজার, গোবরা বাজার এলাকায় বিভিন্ন দোকানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক এর নেতৃত্বে এবিস্তারিত পড়ুন
আটক- ২
কালিগঞ্জে চাঁদা দাবির ঘটনায় ১৯ জনের নামে মামলা

সরকারি খাস -খালে নেট, পাটা, বাঁধ , দিতে না করায় চেয়ারম্যানের নিকট ১ লক্ষ টাকা চাঁদা দাবি কে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাসহ ১৯ জনের নামে থানায় মামলা দায়েরর ঘটনায় আটক ২। তবে চাঁদা দাবির ঘটনা নিয়ে দু-পক্ষের মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য রয়েছে। মামলার প্রতিপক্ষ আসামীরা বলছে ভিন্ন কথা। সরকারি রাস্তার লক্ষ, লক্ষ টাকার ইট এবং গাছ বিক্রির টাকা আত্মসাৎ এর ঘটনা ধামাচাপা দিতে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেছে। ঘটনাটি ঘটেছেবিস্তারিত পড়ুন
গ্রেফতার-২
নড়াইলে প্রশিকার আঞ্চলিক ব্যবস্থাপককে কুপিয়ে জখম

বেসরকারি সংস্থা প্রশিকা নড়াইল-এর আঞ্চলিক ব্যবস্থাপক শেখ রবিউল ইসলামকে পূর্ব শত্রুতার জের ধরে কয়েক ব্যক্তি কুপিয়ে গুরুতর জখম করেছে। ঘটনার সময় ঘটনাস্থল থেকে সাধারণ মানুষ শহরের ভওয়াখালী এলাকার জামাল মোল্যার পূত্র পারভেজ হাসানকে (২৮) চাকুসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে। প্রশিকা কর্মকর্তা এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন। এ ঘটনায় শুক্রবার (৩১ মার্চ) বিকেলে আহত ব্যবস্থাপকের মা রোকেয়া বেগম বাদি হয়ে নড়াইল সদর থানায় ৭জনকে আসামি করে একটি মামলাবিস্তারিত পড়ুন

