রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গ্রেফতার-২

নড়াইলে প্রশিকার আঞ্চলিক ব্যবস্থাপককে কুপিয়ে জখম

বেসরকারি সংস্থা প্রশিকা নড়াইল-এর আঞ্চলিক ব্যবস্থাপক শেখ রবিউল ইসলামকে পূর্ব শত্রুতার জের ধরে কয়েক ব্যক্তি কুপিয়ে গুরুতর জখম করেছে।

ঘটনার সময় ঘটনাস্থল থেকে সাধারণ মানুষ শহরের ভওয়াখালী এলাকার জামাল মোল্যার পূত্র পারভেজ হাসানকে (২৮) চাকুসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে। প্রশিকা কর্মকর্তা এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন।

এ ঘটনায় শুক্রবার (৩১ মার্চ) বিকেলে আহত ব্যবস্থাপকের মা রোকেয়া বেগম বাদি হয়ে নড়াইল সদর থানায় ৭জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে প্রশিকা মাইজপাড়া শাখা অফিস থেকে ফেরার পথে ঘোড়াখালী এলাকায় আসলে অস্ত্রধারীরা তাকে কুপিয়ে জখম করে।

মামলার বিবরণে জানা গেছে, আসামিরাসহ একটি প্রভাবশালী চক্র নড়াইল-মাগুরা সড়কের পাশ্বে প্রশিকা নড়াইলের আঞ্চলিক অফিসের সাড়ে ৪৪ শতাংশ জমি, গাছপালা ও অফিস তাদের দাবি করে আসছিল। এ নিয়ে আসামিরা প্রশিকার আঞ্চলিক কার্যালয় তালা লাগিয়ে দেয়। এ কারণে প্রশিকা কর্মকর্তা শেখ রবিউল ইসলাম বাদি হয়ে কয়েক বছর আগে আসামিদের বিরুদ্ধে দেওয়ানি আদালতে একটি মামলা করলে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। এসব কারণে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে।
এ বিষয়ে সদর থানার ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে এ ঘটনার অপর আসামি লোহাগড়া দিঘলিয়া এলাকার কাশেম শেখের পূত্র রমজান শেখকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা প্রশিকার কর্মকর্তাকে মারার কথা প্রাথমিকভাবে স্বীকার করে পুলিশকে জানিয়েছে, তারা ওই কর্মকর্তার কাছে কয়েক লাখ টাকা পাবে। এ টাকা না দেওয়ায় তাকে কুপিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী