Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে
সাতক্ষীরায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ

পবিত্র মাহে রমজানে সাতক্ষীরা সদরের বিভিন্ন স্থানে সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে ধুলিহর ইউনিয়নে এতিমখানাসহ বিভিন্ন রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) সদরের ধুলিহর ইউনিয়নের সুমাইয়া খাতুন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাসহ বিভিন্ন স্থানে গিয়ে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে রোজাদারদের হাতে ইফতার তুলে দেওয়া হয়। এসময় হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী ও রোজাদাররা বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার তালায় আটককৃত দুই যুবকের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা

সাতক্ষীরার তালায় নারীঘটিত মামলায় আটক সুব্রত ঘোষ (৩৮) ও তপন ঘোষ (৩৫) নামের দুই যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে। সুব্রত ঘোষ উপজেলার মহান্দী গ্রামের কুমারেশ ঘোষের ছেলে এবং অপরজন তপন ঘোষ একই গ্রামের পঞ্চানন ঘোষের ছেলে ও তালা বাজার দেবু সুইটসের মালিক। শুক্রবার (৩১ মার্চ) তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকালে পুলিশ অভিযোগের ভিত্তিতে মহান্দী ও তালা বাজার থেকে তাদেরকে আটক করে। পরে ঐ মেয়ের পিতা বাদীবিস্তারিত পড়ুন
যশোরের শার্শায় ৫ দোকানদারকে জরিমানা

যশোরের শার্শায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অভিযানে ৫ দোকানদারকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। চলছে “পবিত্র রমজান” মাস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদীর মূল্য নিয়স্ত্রণে রাখতে সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ থেকে বাজার নজরদারীর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকালে শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ম্যাজিস্ট্রেট ) নারায়ণ চন্দ্র পাল ভ্রাম্যমাণ অভিযান পরিচালনায় দাম বেশি রাখা, মূল্য তালিকা না টাঙানো, মেয়াদ উত্তীর্ণ মাল দোকানে রাখাসহ অপরিষ্কার ভাবে দোকানের মাল এলোমেলোবিস্তারিত পড়ুন
যশোরের ঝাঁপায় বিনামূল্যে উন্নত জাতের পাটবীজ বিতরণ

যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উন্নত জাতের পাট বীজ ইউনিয়নের চাষীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা ১১টার দিকে ঝাঁপা ইউনিয়ন পরিষদে ইউনিয়ন কৃষি সম্প্রসারণ অফিস থেকে ঝাঁপা ইউনিয়নের পাট চাষীদের মাঝে এ পাট বীজ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- ঝাঁপা ইউনিয়ন কৃষি কর্মকতা ভগীরত চন্দ্র, মোঃ আবু সাঈদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উপসহকারি কৃষি কর্মকর্তা ভগীরত চন্দ্র জানান- পর্যায়ক্রমে ঝাঁপা ইউনিয়নের ৯টিবিস্তারিত পড়ুন
দিলিপ সভাপতি মন্টু সম্পাদক
যশোরের ঝাঁপা মুক্তিযোদ্ধা ভাসমান সেতুর কমিটি গঠন

যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা মুক্তিযোদ্ধা ভাসমান সেতুর পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) বিকালে ভাসমান সেতুর অফিস কক্ষে এক আলোচনার মাধ্যমে সকল সদস্যদের সম্মতিক্রমে ২ বছর মেয়াদী কমিটির সভাপতি হিসেবে দিলিপ কুমার ও সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল কাদের মন্টুকে মনোনীত করা হয় এবং এ কমিটির ৬০ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঝাঁপা ইউনিয়নবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার তালায় ভূমিহীন সমিতির প্রতিবাদ সভা

শুত্রুতার জের ধরে সন্ত্রাসী কর্তৃক সাতক্ষীরার তালা উপজেলা ভুমিহীন সমিতির সভাপতি শেখ আবু দাউদের উপর হামলা ও তার নামে আদালতে মিথ্যা মামলা করায় এক প্রতিবাদ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) সকালে সাতক্ষীরা জেলা ভুমিহীন সমিতির আহবানে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের চত্বরে প্রতিবাদ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ আলোচনা সভায় জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজীর সঞ্চলনায় বক্তব্যে রাখেন, জেলা নদী বন ওবিস্তারিত পড়ুন
শ্রদ্ধায় স্মরণে....
কলারোয়ায় যুদ্ধকালীন কমান্ডার মোসলেম উদ্দীনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও ইফতার মাহফিল

কলারোয়ায় একাত্তরের যুদ্ধকালীন কমান্ডার প্রয়াত মোসলেম উদ্দীনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় বক্তারা বলেন, বীরযোদ্ধা মোসলেম উদ্দীন ছিলেন অসাম্প্রদায়িক চেতনার এক মুক্ত মনের মানুষ। তিনি আজীবন মুক্তিযুদ্ধের চেতনায় সুখি-সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখতেন। স্মরণসভায় পাইলট হাইস্কুল থেকে মোসলেম উদ্দীনের বাসভবন সংলগ্ন সড়কটি তাঁর নামে নামকরণের দাবি জানানো হয়। মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে কলারোয়া পাবলিক ইনস্টিটিউড মুক্তমঞ্চে অনুষ্ঠিত এ স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। একই অনুষ্ঠানে ইফতার মাহফিলেরবিস্তারিত পড়ুন
হুমকির মুখে জনস্বাস্থ্য
শার্শার বিভিন্ন স্থানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে বেকারি পণ্য

বিস্কুট, কেক, বনরুটিসহ নানা ধরনের বেকারী পণ্য পরিবারের প্রায় সকলেই খেয়ে থাকেন। শিশুদের পছন্দের খাবার হিসেবেও বেকারীর খাবার প্রিয়। শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে প্রতিদিন পৌঁছে যায় এসব খাবার। ফলে মানুষ স্বাস্থ্যকর মনে করে এসব বেকারী খাবার খেয়ে থাকেন। কেউ কি কখনও ভেবে দেখেছেন এসব খাবারগুলো কোথায় এবং কিভাবে তৈরি হচ্ছে? শার্শার বিভিন্ন জায়গার বেকারীগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরিকৃত খাবার বাইরে বিক্রি হচ্ছে। সরেজমিনে অনুসন্ধান করে দেখা যায়, উপজেলার বাগআঁচড়া বাজারে মেসার্স সততাবিস্তারিত পড়ুন
জমিজমা সংক্রান্ত বিরোধের জের..
যশোরের শার্শায় বসতবাড়ি ভাংচুর

যশোরের শার্শায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়ি ভাংচুর ও জমি জবর দখল করার অভিযোগ উঠেছে একই গ্রামের নুরুল ইসলাম ও রফিকুল ইসলাম নামে দুই সহদরের বিরুদ্ধে। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে শার্শা থানায় একটি এজাহার দায়ের করবেন বলে জানান ভূক্তভোগীরা। নুরুল ইসলাম ও রফিকুল ইসলাম উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে। আসামীগণের ভাইপো বাদী আব্দুল আলিম জানান, বিবাদীগণ দীর্ঘদিন ধরে সাড়ে ৫বিঘা জমি ফাঁকি দিয়ে ভোগদখল করে আসছিলো। বিষয়টি জানাজানিবিস্তারিত পড়ুন
কৃষকের মুখে হাসি
কলারোয়ার পাকুড়িয়া আগাম ইরি ধান চাষে বাম্পার ফলন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া পাকুড়িয়া মাঠে আগাম ইরি-বোরো ধান চাষ হওয়ায় ও পাশাপাশি আবহাওয়ায় অনুকূল থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে।যেখানে এখনও সারা উপজেলা ইরি ধানের চারা পরিচর্যা করার জন্যে কৃষক ব্যস্ত সময় পার করছে।সেই ধানচাষ খ্যাত পাকুড়িয়া এখন সোনালী ধানের সমারোহ। ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে ।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১২টি ইউনিয়নের ১টি পৌরসভায় ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখছে কৃষকরা। এই মৌসুমে উপজেলায় ১৪ হাজার হেক্টরবিস্তারিত পড়ুন

