শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জমিজমা সংক্রান্ত বিরোধের জের..

যশোরের শার্শায় বসতবাড়ি ভাংচুর

যশোরের শার্শায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়ি ভাংচুর ও জমি জবর দখল করার অভিযোগ উঠেছে একই গ্রামের নুরুল ইসলাম ও রফিকুল ইসলাম নামে দুই সহদরের বিরুদ্ধে।

এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে শার্শা থানায় একটি এজাহার দায়ের করবেন বলে জানান ভূক্তভোগীরা। নুরুল ইসলাম ও রফিকুল ইসলাম উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে।

আসামীগণের ভাইপো বাদী আব্দুল আলিম জানান, বিবাদীগণ দীর্ঘদিন ধরে সাড়ে ৫বিঘা জমি ফাঁকি দিয়ে ভোগদখল করে আসছিলো। বিষয়টি জানাজানি হলে একাধিকবার স্থানীয় ভাবে সমাধানের চেষ্টা করেও তারা কোন আপস মিমাংসা না করে অন্যের জমি জবরদখল করে ভোগ করতে থাকে।

পরবর্তীতে উক্ত বিষয় নিয়ে স্থানীয় চেয়ারম্যান, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে আসামিগনের কাছ থেকে জমির প্রকৃত মালিকে জমি বুঝিয়ে দিতে বাদীপক্ষ উক্ত জমিতে গত ২০ মার্চ তারকাঁটার বেড়া দিয়ে ও টিন শেডের ঘর তৈরি করে বসবাস শুরু করেন।

এ ঘটনায় আসামীগণসহ আরো ৪/৫ জনের একটি দল লোভ ও হিংসার বসবর্তী হয়ে গত ২৭ মার্চ রাতে সেহরির আগ মুহূর্তে ওই বসতবাড়িতে বুলডোজারের মাধ্যমে হামলা করে ভাংচুর করে এবং দেশীয় অস্ত্রশস্ত্র হাতে বাদীপক্ষকে মেরে ফেলার জন্য হুমকি ধামকি দেয়।

এসময় আসামিগণ বসতবাড়ীর সবকিছু নষ্ট করে ঘরের মধ্যে থাকা নগদ অর্থ ও বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায়। ২৮ মার্চ সকালে উক্ত ঘটনাটি স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করলে সকলের পরামর্শে শার্শা থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে বলে জানান ভুক্তভোগীর পরিবার। আসামীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

একই রকম সংবাদ সমূহ

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া ১৪ বাংলাদেশী নারী-পুরুষ ও কিশোর বিশেষ ট্রাভেলবিস্তারিত পড়ুন

শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

যশোরের শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলী রেজা রাজুবিস্তারিত পড়ুন

বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন,ভারতের ১৪০ কোটি জনসংখ্যা আর বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • দালালের ফাঁদে ভারত, দুই বছর পর দেশে ফিরলেন দুই নারী
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • যশোর সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে : প্রধানমন্ত্রী