Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ঝাউডাঙ্গা যুবকমিটির বাৎসরিক মাহফিল বাস্তবায়নে মতবিনিময় সভা

আব্দুস সালাম: ঝাউডাঙ্গা যুবকমিটির ২য় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল-২০২৫ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করতে ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ যুব কমিটির উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুব কমিটির সভাপতি মোঃ মোখলেছুর রহমান (পলাশ) যুব কমিটির সিনিয়র সহ-সভাপতি তারেক হাসান বাপ্পী,যুব কমিটির সহ সভাপতি এস এম আব্দুল্লাহ,সেক্রেটারী রাজিব হোসেন রনি, মোঃ আব্দুল গনি, মোঃবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে ঝুরঝুরিয়া সুর তরঙ্গ সাংস্কৃতিক একাডেমির উদ্বোধন

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে “সুস্থ সংস্কৃতি চর্চা অপসংস্কৃতি অপসারণ নৈতিকতা সমৃদ্ধ সমাজ” এই স্লোগানে “ঝুরঝুরিয়া সুর তরঙ্গ” সাংস্কৃতিক একাডেমির উদ্ভোধন করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিকালে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর বাজারের হোসেনপুর রোডের নিউ মার্কেটে উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। সাংস্কৃতিক একাডেমির পরিচালক শাহাজাহান কবীর শান্ত ও সভাপতি মাও. জিয়াউর রহমানের যৌথ পরিচালনায় এবং মাও: আব্দুস সাত্তার আজাদীর সভাপতিত্বে সাংস্কৃতিক একাডেমির শুভ উদ্বোধন ঘোষণা করেন ও একাডেমিরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা শহর স্বাস্থ্যসেবা পেশাজীবি ফোরাম’র কর্মী প্রশিক্ষণ কর্মশালা

শহর প্রতিনিধি:সাতক্ষীরা শহর স্বাস্থ্যসেবা পেশাজীবি ফোরাম’র কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিকালে শহর স্বাস্থ্যসেবা পেশাজীবি ফোরাম’র কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শহর স্বাস্থ্যসেবা পেশাজীবি ফোরাম’র সভাপতি মো. সাইফুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্যসেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন বিষয়ে বক্তব্য রাখেন উপদেষ্টা অধ্যাপক ওবায়দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বাইয়াতের গুরুত্ব বিষয় আলোচনা করেন উপদেষ্টা মো. খোরশেদ আলম,শহর স্বাস্থ্যসেবা পেশাজীবি ফোরাম’র সেক্রেটারী মো.মোস্তাফিজুর রহমান, সহকারী সেক্রেটারী মুহাম্মদ মাহবুবুর রহমানবিস্তারিত পড়ুন
নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতায় আবারও চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিনিধি : প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজীর ঐকান্তিক প্রচেষ্টায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় সাতক্ষীরায় দি ক্লাইমেট সিরিজ আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ সাফল্যের ধারা অব্যাহত রেখে আবারও চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের চালতেতলা কাথলিক মিশন হলরুমে সাতক্ষীরা ইয়ূথ হাবের আয়োজনে সিডো সংস্থার বাস্তবায়নে গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় দি ক্লাইমেট সিরিজ আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ এর বিতর্ক প্রতিযোগিতায় ৪টি শিক্ষা প্রতিষ্ঠান ও সাতক্ষীরা ইয়ূথ গ্রুপের সদস্যবৃন্দ অংশগ্রহন করেন।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় সরকারি সার বিক্রি করার অভিযোগে ইউপি সদস্য আটকের পর মুচলেকায় মুক্তি!

কেএম আনিছুর রহমান: সাতক্ষীরার কলারোয়ার যুগিখালী ইউনিয়নের ৫নং তরুলিয়া-তালুন্দিয়া ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল সরদারকে সরকারি সার বিক্রয় করার অভিযোগে স্থানীয় জনতা আটক করেছে। পরে মুচলেকায় তিনি মুক্তি পান। বুধবার (১৩ নভেম্বর) বিকালে উপজেলার গড়গড়িয়া বাজারে তাকে আটক করা হয়। এলাকাবাসি জানায়, বুধবার সকালে উপজেলা কৃষি অফিস থেকে উপজেলার প্রত্যেক ইউনিয়নের ন্যায় যুগিখালী ইউণিয়নের ওই ওয়ার্ডের কৃষকরা মাস্টার রোলে স্বাক্ষর করে সরিষার বীজ ডিওপি ও ড্যাপ সার গ্রহন করে। মোট সারের পরিমানবিস্তারিত পড়ুন
বিএনপি নেতাদের জড়িয়ে মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির নেতাদের নামে মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সাতক্ষীরার পারুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় দেবহাটা ও কালিগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠন এবং সাধারণ জনগণের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান, জেলা কৃষক দলের সভাপতি আহসানুল কাদির স্বপন, জেলা যুবদলের সাবেক প্রধান সমস্বয়কবিস্তারিত পড়ুন
তালায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে ডুমুরিয়া বিজয়ী

সেলিম হায়দার: সাতক্ষীরার তালায় আট দলীয় দুই লক্ষ টাকার নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) বিকালে তালার চরগ্রাম কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় মাঠে তালা সাংবাদিক ফোরাম ও চরগ্রাম আদর্শ যুব সংঘের আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মশারাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম দাদু ভাই, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন, অধ্যাপকবিস্তারিত পড়ুন
জনকল্যাণে কাজ করতে চায় সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের ‘মা’ ফাউন্ডেশন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার অনুষ্ঠানে ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে ব্রহ্মরাজপুর সার্বজনীন পূজা মন্দির কমিটির আয়োজনে মন্দির প্রাঙ্গণে বিশিষ্ট ব্যবসায়ী শংকর কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “হিন্দু মুসলিম আমরা সকলেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। গত ১১ নভেম্বার ২০২৪ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি এস.আলম রাজীব ও সাধারণ সম্পাদক মোঃ শহীদুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এস এম সাহেব আলী কে আহবায়ক ও মোঃ জিল্লুর রহমানকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ঠ জাতীয়তাবাদী সাইবার ইউজার সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। নবাগত কমিটির যুগ্ন আহবায়ক হলেনবিস্তারিত পড়ুন
আশাশুনিতে গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন

জি,এম আল ফারুক, আশাশুনি ব্যুরো: গত ৫ আগষ্ট আশাশুনি উপজেলার প্রতাপনগরে সাবেক চেয়ারম্যান জাকির হোসেন ও তার সহযোগিদের ছোড়া গুলিতে শহীদ হওয়া ৩ যুবকের অভিভাবকরা হত্যাকান্ড নিয়ে তাদের অজ্ঞাতে উদ্দেশ্য মূলক মামলা দায়ের ও অর্থ বাণিজ্যসহ নানা ষড়যন্ত্রের প্রতিকার প্রার্থনা করে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার বিকালে আশাশুনি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। শহীদ আবুল বাশার আদমের পিতা নূর হাকিম সকল অভিভাবকদের পক্ষে সংবাদ সম্মেলনে বলেন, ৫ আগষ্ট বিজয় মিছিলবিস্তারিত পড়ুন

