শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

উপকূলের টেকসই উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিতে

শ্যামনগরে উপকূল দিবসে বিশেষ আলোচনা ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: উপকূলের টেকসই উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করতে উপকূল দিবসে বিশেষ আলোচনা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ই নভেম্বর) উপকূল দিবস উপলক্ষে উপকূলীয় অঞ্চলের সুরক্ষা ও টেকসই উন্নয়নের গুরুত্ব তুলে ধরতে সুন্দরবন প্রেসক্লাবে লিডার্সের আয়োজনে আয়োজিত হলো বিশেষ আলোচনা সভা ও মানববন্ধন। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল উপকূল এলাকার পরিবেশগত বিপর্যয় রোধ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, এবং স্থানীয় জনগণের টেকসই জীবনমান নিশ্চিত করার জন্য সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো। অনুষ্ঠানে উপস্থিতবিস্তারিত পড়ুন

বেনাপোল কার্গো টার্মিনাল বৃহষ্পতিবার উদ্বোধন করবেন নৌ-পরিবহন উপদেষ্টা

বেনাপোল প্রতিনিধি : ভারতের পেট্রাপোল সীমান্তে নির্মিত দীর্ঘপ্রতিক্ষীত বেনাপোল কার্গো ভেহিকেল টার্মিনালটির কার্যক্রম আগামীকাল (১৪ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১১টায় উদ্বোধন করা হবে। নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন টার্মিনালটির শুভ উদ্বোধন করবেন। জানা গেছে, ২০২১ সালে ভারতের পেট্রাপোল বন্দর ঘেঁষে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালের নির্মাণকাজ শুরু করে নৌ-পরিবহন মন্ত্রণালয়। মূল টার্মিনালের শতভাগ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বেনাপোল বন্দরে ভেহিকেল টার্মিনাল প্রকল্পে কাজবিস্তারিত পড়ুন

বদলির আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী জাহাঙ্গীর হোসেন

সাতক্ষীরা প্রতিনিধি: বদলির আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সুনামগঞ্জ পানি উন্নয়ন বিভাগ-২ এ যোগদান করেননি সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর কার্য-সহকারী জাহাঙ্গীর হোসেন। গত ১০ নভেম্বরের মধ্যে আবশ্যিকভাবে তাকে নতুন কর্মস্থলে যোগদান করার কথা থাকলেও সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দীনের যোগসাজসে এখনো বহাল তবিয়তে সাতক্ষীরাতে অফিস করছেন জাহাঙ্গীর হোসেন। ফলে বিষয়টি নিয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের ভেতরে ও বাইরে চলছে আলোচনা সমালোচনা। অনেকেই বলছেন, পতিত আ.লীগ সরকারের আমলে শ্রমিকলীগবিস্তারিত পড়ুন

কেশবপুররে মঙ্গলকোট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গণ সুনানী অনুষ্ঠিত

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে রাইটস অব দলিত’স প্রকল্পের আয়োজনে মঙ্গলকোট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সাথে দলিত জনগোষ্ঠীর গণ সুনানী ১৩ নভেম্বর সকালে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলকোট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রর সভাকক্ষে অনুষ্ঠিত গণ সুনানী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাইটস অব দলিত’স প্রকল্পের ফোকাল পার্সন উত্তম কুমার দাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, রাইটস অব দলিত’স প্রকল্পের সদস্য বন্যা দাস, কাকলী দাস, জয়ন্তী দাস প্রমুখ। প্রশ্নোত্তরবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজীরহাটে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার কাজীরহাটে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টায় কাজীরহাট হাইস্কুল মাঠে জেরিন হ্যাচারীর সত্বাধিকারী প্রভাষক জুয়েলের সৌজন্যে ও কাজীরহাট প্রগতি সংঘের উদ্যোগে টুর্নামেন্টর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরালকাত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও কাজীরহাট বাজার কমিটির সভাপতি জহুরুল ইসলাম, কুশোডাঙ্গা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বাজার কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সহ. সভাপতি সরদার মুনছুর আলী, সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি বিএনপির সভাপতি শফিকুল ইসলামের দাফন সম্পন্ন

শফিকুর রহমান: কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাকসা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মাস্টার শফিকুল ইসলাম শফি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) সোমবার (১১ নভেম্বর) রাত্র ৯ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগ, ফুসফুস ও কিডনী রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী ২ ছেলে ও ১ কন্যা সহ অসংখ্য গুনাগ্রাহী রেখেবিস্তারিত পড়ুন

মনিরামপুরে বেঞ্চে হাত রাখতেই শিক্ষার্থীদের শরীরে চুলকানি, হাসপাতালে অর্ধশতাধিক

মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী চুলকানি সমস্যায় হাসপাতালে চিকিৎসা নিয়েছে।মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে মনিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। চিকিৎসক বলছেন- শিক্ষার্থীরা গণ-হিস্টিরিয়ায় (মাস সাইকোজেনিক ইলনেস) আক্রান্ত হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না ও উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু মুত্তালিব আলম। এ সময় তাদের সঙ্গে মনিরামপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হুমায়ুন রশিদ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম হালদারবিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় স্ট্রোকে ঝাঁপার যুবকের মৃত্যু

হেলাল উদ্দিন, মনিরামপুর :মালয়েশিয়ার পেনাং শহরে স্ট্রোক করে আব্দুল মজিদ (৪৫) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার (১১ নভেম্বর) রাতের কোনো এক সময় ঘুমের মধ্যে স্ট্রোক করে মৃত্যু হয় তার। স্থানীয় ইউপি সদস্য আবু মুছা ও প্রতিবেশি আরিফ এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আব্দুল মজিদ যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের ঝাঁপা গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে। তিনি ৩ সন্তানের জনক। জানাগেছে- গত ৫-৭ বছর আগে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি জমান আব্দুলবিস্তারিত পড়ুন

শ্যামনগরে লবণ সহিষ্ণু ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

মঙ্গলবার (১২ নভেম্বর) সাতক্ষীরার শ্যামনগরে লিডার্সের প্রধান কার্যালয়ে দুই দিনব্যাপী লবণ সহিষ্ণু ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। এই প্রশিক্ষণের আয়োজন করেছে লিডার্স ও গিভ বাংলাদেশ ফাউন্ডেশন। উপকূলীয় এলাকার কৃষকদের সহায়তা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উৎপাদনশীলতা বৃদ্ধি এই প্রশিক্ষণের মূল লক্ষ্য। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন লিডার্সের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক জনাব রনজিৎ কুমার বর্মন। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিএডিসি র উপপরিচালক মোঃ রমিজুর রহমান, বিনারবিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলের অফিস সহকারী আমিরুল আর নেই

কামরুল হাসান: কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী আমিরুল ইসলাম (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাত ১২টার দিকে সাতক্ষীরার তুজুলপুর গ্রামের নিজ বাড়িতে স্ট্রোকজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে, মঙ্গলবার দুপুরে যোহর নামাজের পর তুজুলপুর জামে মসজিদ চত্বরে জানাজা নামাজ শেষে আমিরুল ইসলামের দাফন সম্পন্ন করা হয়। সহকর্মী আমিরুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক ওবিস্তারিত পড়ুন