শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপকূলের টেকসই উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিতে

শ্যামনগরে উপকূল দিবসে বিশেষ আলোচনা ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: উপকূলের টেকসই উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করতে উপকূল দিবসে বিশেষ আলোচনা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ই নভেম্বর) উপকূল দিবস উপলক্ষে উপকূলীয় অঞ্চলের সুরক্ষা ও টেকসই উন্নয়নের গুরুত্ব তুলে ধরতে সুন্দরবন প্রেসক্লাবে লিডার্সের আয়োজনে আয়োজিত হলো বিশেষ আলোচনা সভা ও মানববন্ধন।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল উপকূল এলাকার পরিবেশগত বিপর্যয় রোধ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, এবং স্থানীয় জনগণের টেকসই জীবনমান নিশ্চিত করার জন্য সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিডার্সের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক রনজিৎ কুমার বর্মন।

আলোচনা সভায় সভাপতি হিসেবে ছিলেন ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী। আরো উপস্থিত ছিলেন লিডার্সের প্রোগ্রাম অফিসার এ বি এম জাকারিয়া, ইউপি সদস্য নিপা চক্রবর্তী, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি মোঃ বেলাল হোসেন, অ্যাডভোকেসি অফিসার তমালিকা মল্লিক সহ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা উপকূল অঞ্চলের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। বিশেষ করে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঝড়-জলোচ্ছ্বাস, মাটি ক্ষয়, এবং পানির লবণাক্ততা বৃদ্ধির ফলে এই অঞ্চলে জীবন-জীবিকার ওপর যে প্রভাব পড়ছে, সে সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে জোর দেওয়া হয়। বক্তারা বলেন, উপকূলীয় এলাকাগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ, এবং এ সমস্যা সমাধানে টেকসই উন্নয়ন কৌশল প্রয়োগের কোনো বিকল্প নেই।

লিডার্সের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক রনজিৎ কুমার বর্মন বলেন, সঠিক পরিকল্পনা ও কার্যকরী উদ্যোগের মাধ্যমে উপকূলীয় এলাকার সুরক্ষা সম্ভব। উপকূলবাসীর জীবনমান উন্নয়ন, কৃষি ও মৎস্য খাতের টেকসই উন্নয়ন, এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রয়োজন। তিনি উপকূলের সংকট নিরসনে উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন করার দাবি জানান।

আলোচনা সভার পাশাপাশি মানববন্ধনে অংশগ্রহণকারীরা উপকূলের মানুষের অধিকারের সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, “উপকূলীয় এলাকার মানুষের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে আমাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। এজন্য সরকারি-বেসরকারি সংস্থা, স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…