সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বদলির আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী জাহাঙ্গীর হোসেন

সাতক্ষীরা প্রতিনিধি: বদলির আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সুনামগঞ্জ পানি উন্নয়ন বিভাগ-২ এ যোগদান করেননি সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর কার্য-সহকারী জাহাঙ্গীর হোসেন। গত ১০ নভেম্বরের মধ্যে আবশ্যিকভাবে তাকে নতুন কর্মস্থলে যোগদান করার কথা থাকলেও সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দীনের যোগসাজসে এখনো বহাল তবিয়তে সাতক্ষীরাতে অফিস করছেন জাহাঙ্গীর হোসেন। ফলে বিষয়টি নিয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের ভেতরে ও বাইরে চলছে আলোচনা সমালোচনা। অনেকেই বলছেন, পতিত আ.লীগ সরকারের আমলে শ্রমিকলীগ নেতা সাইফুল করিম সাবুর ছত্রছায়ায় নানা অনিয়ম ও দুর্ণীতি করেছেন। এখনও তিনি ওই নেতার প্রভাবে বদলীকৃত স্থানে যোগদান করেননি জাহাঙ্গীর হোসেন। আসলেই, বর্তমানে এই জাহাঙ্গীর হোসেনের ক্ষমতার উৎস কি? এমন প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, সুনামগঞ্জ পানি উন্নয়ন বিভাগ-১, বাপাউবো, সুনামগঞ্জ এবং সুনামগঞ্জ পানি উন্নয়ন বিভাগ-২ বাপাউবো, সুনামগঞ্জ এর অধীন হাওড় এলাকায় ক্ষতিগ্রস্থ ডুবন্ত বাঁধের ভাঙন বন্ধকরণ ও মেরামত কাজ বাস্তবায়ন ও মনিটরিং এর নিমিত্তে সংশ্লিষ্ট দপ্তরকে সহযোগিতা প্রদানের জন্য বোর্র্ডেও কাজের স্বার্থে জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন জেলায় দায়িত্বরত ২১ জন কার্য সহকারীকে গত ৬ নভেম্বর ৬(ছয়) মাসের জন্য সুনামগঞ্জ জেলায় বদলি করা হয়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্মচারী পরিদপ্তরের উপপরিচালক মোঃ গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে গত ১০ নভেম্বরের মধ্যে তাদের সংযুক্তিকৃত দপ্তরে আবশ্যিকভাবে যোগদান করতে বলা হয়। তবে সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-১ এর কার্য-সহকারী জাহাঙ্গীর হোসেন পানি উন্নয়ন বোর্ডের নির্দেশ অমান্য করে ১০ নভেম্বরের মধ্যে সুনামগঞ্জে যোগদান করেননি।
এ ব্যাপারে জানতে চাইলে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের কার্য-সহকারী জাহাঙ্গীর হোসেন হুমকির স্বরে বলেন, ‘এটা আপনাকে কে বলেছে আমি শুনতে চাচ্ছি? আমার যাওয়া ও নাযাওয়া নিয়ে আপনার এত ইন্টারেস্ট কেন? আপনার অফিস কোথায়? এটা আমার অফিসের ব্যাপার। উর্দ্ধতন কর্তৃপক্ষ এ বিষয়ে বলবে। আমি কিছু বলতে পারবো না।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ ইমদাদুল হক বলেন, ‘কার্য-সহকারী জাহাঙ্গীর হোসেনের রোববারের(১০ নভেম্বর) মধ্যে যোগদানের নির্দেশনা থাকলেও তিনি মঙ্গলবার(১২ নভেম্বর) পর্যন্ত যোগদান করেননি। আমি এ ব্যাপারে আমার উর্দ্ধতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাবো।’
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দীন বলেন, ‘জাহাঙ্গীর হোসেন এখনও সুনামগঞ্জ যায়নি। এখনও বিষয়টি দাপ্তরিক সিস্টেমের মধ্যে আছে।’

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক