রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ঝুরঝুরিয়া সুর তরঙ্গ সাংস্কৃতিক একাডেমির উদ্বোধন

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে “সুস্থ সংস্কৃতি চর্চা অপসংস্কৃতি অপসারণ নৈতিকতা সমৃদ্ধ সমাজ” এই স্লোগানে “ঝুরঝুরিয়া সুর তরঙ্গ” সাংস্কৃতিক একাডেমির উদ্ভোধন করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) বিকালে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর বাজারের হোসেনপুর রোডের নিউ মার্কেটে উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। সাংস্কৃতিক একাডেমির পরিচালক শাহাজাহান কবীর শান্ত ও সভাপতি মাও. জিয়াউর রহমানের যৌথ পরিচালনায় এবং মাও: আব্দুস সাত্তার আজাদীর সভাপতিত্বে সাংস্কৃতিক একাডেমির শুভ উদ্বোধন ঘোষণা করেন ও একাডেমির পরিচালনা পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেন।

অনুষ্ঠানটির আহবায়ক ও সাংস্কৃতিক একাডেমির সমন্বয়ক শিক্ষক ও আঞ্চলিক প্রেস ক্লাব কৃষ্ণনগরের সভাপতি মো: আফজাল হোসেন তার স্বাগত বক্তব্য বলেন ভালো-মন্দ, শুভ-অশুভের বিশ্লেষণ এবং নান্দনিক দৃষ্টির অধিকারী হয়ে নিত্য নতুন সৃজনশীলতার বিকাশ ঘটানোর মাধ্যমে সুস্থ সংস্কৃতি চর্চা এবং অপসংস্কৃতি অপসারিত করে সত্য ও সুন্দরকে তরুণ প্রজন্মের কাছে পৌছে দিয়ে নৈতিকতা সমৃদ্ধ সমাজ বিনির্মাণ ও সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশের মাধ্যমে মন্দের বিপরীতে ভালোকে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিয়ে “ঝুরঝুরিয়া সুর তরঙ্গ” এগিয়ে যাবে। সাংস্কৃতিক একাডেমিটির যাত্রা পথে তিনি সকলের অব্যাহত সহযোগীতা কামনা করেন।

অনুষ্ঠানটিতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাষ্টার ইব্রাহিম বাহারী, ইউনিয়ন বিএনপির একাংশের আহবায়ক আল মাহমুদ ছোট্ট, সদস্য সচিব মাহমুদ মোস্তফা, বিহঙ্গ একাডেমি এবং বিহঙ্গ টিভির পরিচালক এস এম শরিফ প্রমুখ।

আমন্ত্রিত অতিথিদের বক্তব্য শেষে ঝুরঝুরিয়া সুর তরঙ্গ সাংস্কৃতিক একাডেমির শিল্পি বৃন্দের ঘণ্টাব্যাপী মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী