শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নড়াইলে নাশকতা মামলায় ইউপির চেয়ারম্যান গ্রেফতার

জেলা প্রতিনিধি নড়াইল: নড়াইলে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার। নড়াইলের লোহাগড়া উপজেলায় নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান ও সেচ্ছাসেবকলীগ নেতা মো. সাইফুল ইসলাম সুমনকে (৪২) গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। সোমবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মো. সাইফুল ইসলাম সুমন উপজেলার চাচই গ্রামের মো.শরিফুল ইসলামের ছেলে ও ৬ নম্বর জয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তিনি উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাবিস্তারিত পড়ুন

প্রকাশিত সংবাদের প্রতিবাদে তালায় সংবাদ সম্মেলন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তালা সরকারি কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (১১ নভেম্বর) দুপুরে তালা প্রেসক্লাবে ছাত্রদল সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, তালা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক রিপন ইসলাম। তিনি বলেন, সম্প্রতি কয়েকটি আঞ্চলিক ও অনলাইন পোর্টালে তালা বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাবে তালা ছাত্রদলের। শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে ছাত্রদল নেতা রিপনবিস্তারিত পড়ুন

ভিসা জটিলতায় কমে গেছে ভারত গামী পাসপোর্ট যাত্রী

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতগামী যাত্রীদের যাতায়াত কমে গেছে। ভারতীয় দূতাবাস বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করায় যাত্রী অর্ধেকের নিচে নেমে এসেছে। এতে রাজস্ব আদায়ে ধস নেমেছে। বেনাপোল চেকপোস্টে ইমিগ্রেশনে খোঁজ নিয়ে জানা গেছে, বেনাপোল দিয়ে ভ্রমণ কর বাবদ বছরে প্রায় ২০০ কোটি টাকা রাজস্ব আয় করে সরকার। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশের পর্যটকদের জন্য ভারতীয় ভিসা সীমাবদ্ধ করে দেওয়া হয়। শুধু যাদের জরুরি প্রয়োজন,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৫ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরায় ৫ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের (১ম ব্যাচ) শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার(১১ নভেম্বর) বেলা ১১ টায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) সাতক্ষীরা জেলা কার্যালয়ের আয়োজনে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক গৌরব দাস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আরবিস্তারিত পড়ুন

ইউআইইউ-তে আধুনিক সোলার ল্যাব উদ্বোধন করলো হুয়াওয়ে

কলারোয়া নিউজ ডেস্ক: বাংলাদেশ সৌরশক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর ফলে দেশে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। এই চাহিদা বিবেচনা করে হুয়াওয়ে এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এর সেন্টার ফর এনার্জি রিসার্চ (সিইআর) যৌথভাবে ইউআইইউ-তে দেশের প্রথম এনার্জি স্টোরেজ সিস্টেম (ইএসএস)-যুক্ত সোলার এনার্জি ল্যাব উদ্ভোধন করেছে। অত্যাধুনিক এই ল্যাব নবায়নযোগ্য ও টেকসই জ্বালানি খাতে উন্নত প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ তৈরি করবে। আজ ইউআইইউ-এর মাল্টিপারপাজ হলে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ব্র্যাকের অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত

শহর প্রতিনিধি, সাতক্ষীরা: প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় চালিকাশক্তি। কাজেই অভিবাসন খাতকে নিরাপদ করার পাশাপাশি বিদেশ-ফেরত অসহায়দের পাশে থাকতে সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে এক হয়ে কাজ করতে হবে। সোমবার (১১ নভেম্বর) সকালে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের জেলা অ্যাডভোকেসি কর্মশালায় এ আলোচনা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এসময় প্রধান অতিথি বলেন, ব্র্যাকেরবিস্তারিত পড়ুন

একজন আদর্শ নারী ছিলেন মর্জিনা বেগম: শ্রদ্ধা জ্ঞাপনে বিশিষ্টজনেরা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের সাবেক এমপি মরহুম হাবিবুর রহমান হাবিব এর সহধর্মিণী ও সদ্য সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবুর মায়ের মৃত্যুতে এবং পরিবারের সকল মৃত ব্যেক্তিদের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) বিকেলে শহরের রাধানগরে মশিউর রহমান বাবুর বাসভবনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও বিশিষ্টজনদের উপস্থিতিতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে, এই মহীয়সী নারীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে সংক্ষিপ্ত আলোচনা সভায়বিস্তারিত পড়ুন

শার্শায় জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

হুমায়ন কবির মিরাজ: যশোরের শার্শার গোগায় জামায়াত ইসলামী বাংলাদেশের যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১নভেম্বর) বিকালে জামায়াতে ইসলামী (যুব বিভাগ) গোগা ইউনিয়ন শাখার উদ্যোগে হাফিজিয়া মাদ্রাসা ময়দানে এ যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াতের গোগা ইউনিয়ন শাখার আমির মাও. ইব্রাহীম খলিলের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আবুল কাশেমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান। এ সময় তিনি বলেন, গত ১৭ বছর জামায়াতের নেতাকর্মিরা নির্যাতনের শিকারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা তরুন দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল সাতক্ষীরা জেলা শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন। সোমবার (১১ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় সংসদের সভাপতি ডাঃ আবু বক্কর সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আব্দুর রউফ রাজাকে সভাপতি এবং তাসকিন আহম্মেদ শাওনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। কমিটির সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম, সহবিস্তারিত পড়ুন

সদর উপজেলা বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । সোমবার (১১ নভেম্বর) বিকালে শহরের পরিবহন কাউন্টারের সামনে কর্মী সমাবেশ জনসমুদ্রে পরিণত বিভিন্ন থানা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতা কর্মী ধানের শীষ হাতে ব্যানার সহকার সমবেত হয়। সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আবুল হাসান হাদীর সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রভাষক আতাউর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান ।বিস্তারিত পড়ুন