শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

হুমায়ন কবির মিরাজ: যশোরের শার্শার গোগায় জামায়াত ইসলামী বাংলাদেশের যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১নভেম্বর) বিকালে জামায়াতে ইসলামী (যুব বিভাগ) গোগা ইউনিয়ন শাখার উদ্যোগে হাফিজিয়া মাদ্রাসা ময়দানে এ যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামায়াতের গোগা ইউনিয়ন শাখার আমির মাও. ইব্রাহীম খলিলের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আবুল কাশেমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান।

এ সময় তিনি বলেন, গত ১৭ বছর জামায়াতের নেতাকর্মিরা নির্যাতনের শিকার হয়েছেন। যা বৈশম্যবিরোধী ছাত্র জনতার গনঅভ্যুণ্থানের মাধ্যমে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি।এ গণঅভ্যুত্থানের সুফল ধরে রাখতে যুব সমাজকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। রাষ্ট্র সংস্কার ও বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যুব সমাজ তাই তাদের সঠিক পথে চলার দিক নির্দেশনা দেন। এছাড়াও ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠায়, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ সমাবেশ এ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও যশোর জেলা পশ্চিম শাখার আমির মাওলানা হাবিবুর রহমান।

এ সময় অন্যন্যোর মধ্যে বক্তব্য রাখেন শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান,উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাও. হাবিবুর রহমান,গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মাষ্টার হযরত আলী,বিএনপি নেতা আব্দুল হামিদ,শার্শা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও তারবিয়্যাতি বিভাগ ফিরোজ আল মাহমুদ, ইসলামি ছাত্রশিবির শার্শা দক্ষিণ সাথী শাখার সভাপতি ইনামুল হাসান প্রমুখ।

এ সময় গোগা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান, সাবেক চেয়ারম্যান আয়ুব বদ্দি,ইউনিয়ন জামায়াতের (যুব বিভাগ) সভাপতি বায়োজিদ হোসেনসহ এলাকা থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিংবিস্তারিত পড়ুন

  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ