বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একজন আদর্শ নারী ছিলেন মর্জিনা বেগম: শ্রদ্ধা জ্ঞাপনে বিশিষ্টজনেরা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের সাবেক এমপি মরহুম হাবিবুর রহমান হাবিব এর সহধর্মিণী ও সদ্য সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবুর মায়ের মৃত্যুতে এবং পরিবারের সকল মৃত ব্যেক্তিদের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে শহরের রাধানগরে মশিউর রহমান বাবুর বাসভবনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও বিশিষ্টজনদের উপস্থিতিতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এর আগে, এই মহীয়সী নারীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, সাবেক এমপি মরহুম হাবিবুর রহমান হাবিব এর সহধর্মিণী মরহুম মর্জিনা বেগম ছিলেন একজন আদর্শ নারী, আদর্শ স্ত্রী ও আদর্শ মা। সাতক্ষীরার বিভিন্ন উন্নয়নের নেপথ্যের কারিগর হিসেবে প্রতিটি পদক্ষেপে মর্জিনা বেগম এমপি হবিকে সক্রিয় সহযোগিতা করেছেন।

আলোচনা সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হক, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলাম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুজ্জামান বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, নাগরিক নেতা নুরুল হক প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা পুরাতন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারি ফিরোজ আহমেদ।

একই রকম সংবাদ সমূহ

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করারবিস্তারিত পড়ুন

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদেরবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন