মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

রাসূল (সা.) আমাদের আদর্শঃ মুহাদ্দিস রবিউল বাশার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার আমীর মুহাদ্দিস রবিউল বাশার বলেন,আমাদের সামনে রাসূল (সা.) ও তার সাহাবীরা মডেল হিসেবে রয়েছেন। সে আদর্শের আলোকে আমাদের গড়ে উঠতে হবে । শত জুলুম-নির্যাতনেও আল্লাহর ওপর ভরসা করে নিজ নিজ দায়িত্বের আঞ্জাম দিতে হবে। রাসূল (সা.)-এর দেখানো পথেই আন্দোলনকে এগিয়ে নিতে হবে। যে কোন অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঘুনে ধরা সমাজকে পরিবর্তন করতে আমাদের মুখ্য ভূমিকা পালন করতে হবে। তিনি শনিবারবিস্তারিত পড়ুন

তালার সিনিয়র সাংবাদিক আব্দুল জব্বারের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকার তালা ব্যুরো প্রধান ও তালা সদর প্রেস ক্লাবের সভাপতি আব্দুল জব্বারের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস, যুগ্ম-সম্পাদক শেখ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দীন, অর্থবিস্তারিত পড়ুন

কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে দোয়া ও বন্যার্তদের জন্য আর্থিক সহায়তা হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বন্যার্তদের জন্য আর্থিক সহায়তা হস্তান্তর করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) সকালে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত ওই দোয়া ও আলোচনা সভা এবং আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা.আব্দুল বারিক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে এক ইউপি সদস্যকে দা দিয়ে মারধর করার জন্য উদ্যত হওয়ার প্রতিবাদে থানায় জিডি

আশাশুনি ব্যুরো : আশাশুনি সদর ইউনিয়নের এক ইউপি সদস্যকে দা দিয়ে মারধর করার জন্য উদ্যত হওয়ার প্রতিবাদে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। ডায়েরী সূত্রে জানাগেছে, নাকনা গ্রামের বিমল চন্দ্র সরকারের পুত্র আশাশুনি সদর ইউনিয়নের পরিষদের মেম্বর তপন সরকারকে একই গ্রামের আব্দুল হক সরদারের পুত্র আবু সাঈদ সরদার শাহীন পূর্ব শত্রæতার জের ধরে ৩০ আগষ্ট সকাল ১১টায় নাটানা বাজারের গীতা জুয়েলার্স এর দোকানের সামনে একা পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা বিনেরপোতা এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজে ক্ষমতার অপব্যবহার করে তৎকালীন অধ্যক্ষকে অপসারন করে বিধিবহির্ভূতভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের চেয়ার দখলকারী সরদার রমেশচন্দ্র এখনো বহাল তবিয়তে। এ ঘটনায় ছাত্রজনতার মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনা সূত্রে জানা যায়, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাতক্ষীরা জেলা সভাপতি এম সুশান্ত কুমার মন্ডল সাতক্ষীরা সদর ২ আসনের সাবেক সাংসদ মীর মোস্তাক আহমেদ রবির ক্ষমতার দাপট দেখিয়ে ২০১৯ সালের ৬ এপ্রিল প্রাক্তন অধ্যক্ষ আখতারুজ্জামানকে কলেজ থেকে বেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা

কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৯ আগস্ট) বিকেলে চন্দনপুর ইউনিয়নের গয়ড়ায় ইউনিয়ন বিএনপির কার্যনির্বাহী কমিটি ও ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কলিমুদ্দিন। বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম মগু। সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বেনাপোলে কলেজ ছাত্র অপহরণ ও গুম পোর্ট থানার সাবেক তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল বাজার থেকে রেজওয়ান হুসাইন নামে এক কলেজ ছাত্রকে অপহরণ ও গুমের অভিযোগে বেনাপোল পোর্ট থানার সাবেক তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার (২৮ আগষ্ট) দুপুরে রেজওয়ানের ভাই রিপন হোসেন বাদী হয়ে যশোর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। বিচারক মামলাটি এজাহার হিসেবে গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানার ওসিকে আর্দেশ দিয়েছেন। মামলার বাদী পক্ষের আইনজীবী আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় এজাহার ভুক্ত আসামিরাবিস্তারিত পড়ুন

তালায় বিএনপি নেতা হাবিবের জামিন প্রাপ্তিতে কৃষকদলের আনন্দ মিছিল ও পথসভা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের জামিন প্রাপ্তিতে তালা উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে উপজেলা কৃষকদলের আয়োজনে তালা প্রেসক্লাব মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। পরে নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব মোড়ে শেষ হয়। পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন। বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলামবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি’র বেত্রবতী হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

কামরুল হাসান: কলারোয়ায় বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসাবে বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করেছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, কলারোয়া শাখা। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে ব্যাংকের এফএভিপি ও শাখা ব্যবস্থাপক সাব্বির আহমেদ বিদ্যালয় চত্বরে একটি হিমসাগর আম গাছের চারা রোপণ করে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণের সূচনা করেন। এসময় ব্যাংকের পক্ষ থেকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুলের হাতে বেশকিছু হিমসাগর, আম্রপালি, জাম, পেয়ারা ও মেহগনিবিস্তারিত পড়ুন

স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে ২০২৪ সালের এস.এস.সি কৃতি-শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি : স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের ২০২৪ সালের এস.এস.সি কৃতি-শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড স্কুলের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস রুমে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যোৎসায়ী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃতি-শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেডবিস্তারিত পড়ুন