মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নড়াইলে পুকুরে ডুবে বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের পল্লীতে পুকুরে ডুবে বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু। নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার পহরডাঙ্গা গ্রামে পুকুরের পানিতে ডুবে রাজন শিকদার (৮) নামে এক বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ আগস্ট) বাড়ির পাশের পুকুরে ডুবে তার মৃত্যু হয়। নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান পানিতে পড়ে শিশু মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। রাজন পহরডাঙ্গা গ্রামের শান্ত শিকদারের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের উত্তর কামালনগরে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের উত্তর কামাননগরেি সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট সকালে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু। সাতক্ষীরা পৌরসভার অর্থায়নে উত্তর কামালনগর বায়তুন নুর জামে মসজিদের পিছন হতে শ্রমিক নেতা মিয়ারাজের বাড়ি পর্যন্ত ৬০০ ফুট সিসি ঢালাই রাস্তাটি ৬লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ কাজ করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

নড়াইলে সাবেক এমপি সহ ১৩৭ জনের নামে মামলা

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল-১ আসনের সাবেক এমপি বিএম কবিরুল হক মুক্তি, কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান শামীম রহমান, যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী ছরোয়ার, কলাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হাসান কায়েসসহ ১৩৭জনের নামে নাশকতার মামলা করেছেন বিএনপি নেতা মোঃ সরাফত আলী সবো। বুধবার (২৮ আগস্ট) নড়াইলের সিনিয়র স্পেশাল ট্রাইবুনাল আদালতে মামলাটি দাখিল করলে বিচারক আলমাচ হোসেন মৃধা বাদীর জবানবন্দী গ্রহন করে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গ্রহন করার নির্দেশবিস্তারিত পড়ুন

শেখ হাসিনা কেন সেফ এক্সিট পেলেন, জানালেন সেনাপ্রধান

কলারোয়া নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেফ এক্সিট দেয়া কি ঠিক ছিল? নাকি তাকে দেশে রেখে বিচার করা উচিত? অনেকের মনেই রয়েছে এমন প্রশ্ন। এবার কানাডা ভিত্তিক বাংলা গণমাধ্যম, নাগরিক টেলিভিশনের সাথে আলাপচারিতায় এই প্রশ্নের জবাব দিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। সম্প্রতি নাগরিক টেলিভিশনের সাথে এক টেলিফোন আলাপে সেনাপ্রধান বলেন, আমি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছিলাম। তখন জানতে পারি, শেখ হাসিনা চলে যাচ্ছেন। তবে দেশ ছেড়ে চলে যাচ্ছেন এটি জানতাম না। আমিবিস্তারিত পড়ুন

আশাশুনির নওয়াপাড়ায় বাড়ির লোকদের অচেতন করে চুরি

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে চেতনানাশক দ্রব্য স্প্রে করে বাড়ির লোকজন অচেতন হয়ে পড়লে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার(২৭ আগস্ট) দিবাগত রাতে ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে জলিল উদ্দীন ঢালীর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। মৎস্য চাষী জলিল উদ্দীন ঢালী ঘটনার রাতে মৎস্য ঘেরে ছিলেন। বাড়ির লোকজন রাতের খাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে সংঘবদ্ধ চোরেরা দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় পিছনের জানালার গ্রীল বাকিয়ে ভিতরে ঢোকে। এরপর জলিল ঢালীর ছেলে মনিরুজ্জামানবিস্তারিত পড়ুন

দরগাহপুর কলেজিয়েট স্কুলে হ-য-ব-র-ল অবস্থা, অভিভাবক-শিক্ষার্থীদের উদ্বেগ

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার গুণীজন পল্লী হিসাবে এক সময়ের সুপরিচিত দরগাহপুর গ্রামে অবস্থিত দরগাহপুর শ্রীধরপুর খাসবাগান রামনগর হোসেনপুর (এসকেআরএইচ) কলেজিয়েট স্কুলের পরিবেশ আবারও শিক্ষাদানের প্রতিকূলে অবস্থান নিয়েছে। ফলে নিয়মিত ক্লাশ পরিচালনা, শৃংখলা বজায় রাখা ও অফিস পরিচালনায় কালোমেঘের ঘনঘটা লক্ষ্য করা যাচ্ছে। প্রতিষ্ঠানটির সুনাম সুখ্যাতি অনেক দূর গড়িয়েছিল। সাবেক অধ্যক্ষ প্রয়াত আবুল কাশেম দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানের শনৈঃ শনৈঃ উন্নতি নজরে এসেছিল। প্রতিষ্ঠানটিতে এলাকার বাইরের শিক্ষার্থীদের আগমন বেশ বেড়ে গিয়েছিল। তাঁরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে সেনাবাহিনীর সাথে আইন শৃংখলা বিষয়ক সভা

আশাশুনি ব্যুরো : আশাশুনিতে সেনাবাহিনীর সাথে আইন শৃংখলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৮ আগস্ট) বিকাল ৫ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আশাশুনি উপজেলায় দায়িত্বরত সেনা বাহিনীর কর্মকর্তা মেজর মারুফ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর নুরুল আফছার মুর্তজা, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, মাহবুবুল হক ডাবলু, মাওঃ আবু বক্কর সিদ্দিক, এস.এম হোসেনুজ্জামান, ওমর ছাকিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দকে আশাশুনি যুবদলের ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা প্রেসক্লাবের নবগঠিত কমিটির কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন আশাশুনি উপজেলা ও কুল্যা ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ। মঙ্গলবার(২৭ আগস্ট) সন্ধায় সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির রুমে আশাশুনি উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ন-আহবায়ক এস,এম ফিরোজ আহমেদ (জজ) এর নেতৃত্বে এসময় উপস্থেত ছিলেন আশাশুনি যুবদলের রেজাউল ইসলাম, আব্দুল ওহাব, মাসুম, মনি, লিটন, রফি, মাহফুজ ও হাবিবুল্লাহ।

দেবহাটায় পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ উদ্বোধন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুরে পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) বুধবার বেলা ১১টায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় সখিপুর টিএনটি অফিস সংলগ্ন পানি সরবরাহ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সঞ্জয় মন্ডল। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা এবাদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সোলায়মান হোসেন, ইউপি সদস্যবিস্তারিত পড়ুন

দেবহাটায় বন্যার্তদের জন্য বিএনপি’র অনুদান গ্রহন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে বন্যার্তদের জন্য অনুদান গ্রহন শুরু হয়েছে। বুধবার (২৮ আগষ্ট) বন্যার্তদের সাহায্যের জন্য অর্থ কালেকশন করে নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোখলেছুর রহমান মুকুল, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম, সোহাগ হোসন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদ হোসেন সহ অন্যান্য নেতৃত্ববন্দরা।