সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের উত্তর কামালনগরে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন


নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের উত্তর কামাননগরেি সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট সকালে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু।
সাতক্ষীরা পৌরসভার অর্থায়নে উত্তর কামালনগর বায়তুন নুর জামে মসজিদের পিছন হতে শ্রমিক নেতা মিয়ারাজের বাড়ি পর্যন্ত ৬০০ ফুট সিসি ঢালাই রাস্তাটি ৬লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ কাজ করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক মিয়ারাজ আলী, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, মো. কামরুজ্জামান শিমুল, তুষার রায় চৌধুরী, পৌরসভার কার্য-সহকারী মো. আব্দুল মোতালেব, জালাল সরদার, মেসার্স স্বপন ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ঠিকাদার স্বপন দে, এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান, মুজিবুর রহমান, মোহাম্মদ আলী, মেহেদী হাসান, আব্দুর রহিম, আনারুল ইসলামসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন এখন চলছে না বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য সুখবর, নীতিমালা সংশোধন
মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিদ্যমান বিধিগতবিস্তারিত পড়ুন

সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে: রিজভী
সরকারকে বেকায়দায় ফেলতে দেশে নানা ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছেবিস্তারিত পড়ুন


