মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে সাবেক এমপি সহ ১৩৭ জনের নামে মামলা

নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল-১ আসনের সাবেক এমপি বিএম কবিরুল হক মুক্তি, কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান শামীম রহমান, যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী ছরোয়ার, কলাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হাসান কায়েসসহ ১৩৭জনের নামে নাশকতার মামলা করেছেন বিএনপি নেতা মোঃ সরাফত আলী সবো।

বুধবার (২৮ আগস্ট) নড়াইলের সিনিয়র স্পেশাল ট্রাইবুনাল আদালতে মামলাটি দাখিল করলে বিচারক আলমাচ হোসেন মৃধা বাদীর জবানবন্দী গ্রহন করে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গ্রহন করার নির্দেশ দেন।
মামলার বিবরনে জানা গেছে, ২০২৩ সালের ১ সেপ্টেম্বর বিকেলে বাদীসহ বিএনপির লোকজন নড়াগাতি কেজি স্কুল মাঠে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালনকালে আসামীগণ বে-আইনী জনতাবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র, শর্টগান, বন্দুক ও হাতবোমাসহ বিএনপির সমাবেশে আক্রমন ও বোমার বিষ্ফারণ ঘটিয়ে সমাবেশ পন্ড করে দেয়। এ সময় তারা শর্টগান ও বন্দুক দিয়ে গুলি ছোড়ে এবং দেশীয় অস্ত্র দিয়ে বিএনপির অনেক নেতাকর্মীকে পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় বাদী থানায় মামলা করতে গেলে স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকায় আসামীদের প্রভাবে থানা কর্তপক্ষ মামলা গ্রহণ করেনি। ফলে মামলা করতে বিলম্ব হয়েছে মর্মে বাদী আরজীতে উল্লেখ করেছেন।
এ বিষয়ে নড়াইলের সিনিয়র স্পেশাল ট্রাইবুনাল আদালতের বিচারক আলমাচ হোসেন মৃধা বাদীর জবানবন্দী গ্রহন করে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি এজাহার হিসেবে গ্রহন করার নির্দেশ দেন।#

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী