মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ হাসিনা কেন সেফ এক্সিট পেলেন, জানালেন সেনাপ্রধান

কলারোয়া নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেফ এক্সিট দেয়া কি ঠিক ছিল? নাকি তাকে দেশে রেখে বিচার করা উচিত? অনেকের মনেই রয়েছে এমন প্রশ্ন। এবার কানাডা ভিত্তিক বাংলা গণমাধ্যম, নাগরিক টেলিভিশনের সাথে আলাপচারিতায় এই প্রশ্নের জবাব দিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

সম্প্রতি নাগরিক টেলিভিশনের সাথে এক টেলিফোন আলাপে সেনাপ্রধান বলেন, আমি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছিলাম। তখন জানতে পারি, শেখ হাসিনা চলে যাচ্ছেন। তবে দেশ ছেড়ে চলে যাচ্ছেন এটি জানতাম না। আমি মনে করি, দেশে থাকলে শেখ হাসিনার জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারতো। একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক, এটি কেউ চাইবে না। এটি নিশ্চয়ই কাম্য নয়।

তিনি বলেন, সবাই একসাথে কাজ করলে দেশ সংস্কার করা সম্ভব হবে। একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পারব। সেনাবাহিনীও সরকারের সাথে রয়েছে, কাজ করছে। সেই লক্ষ্যে আমাদের যেতে হবেই, কারণ এই কার্যক্রমকে অর্ধেক সম্পন্ন অবস্থায় রাখা যাবে না। এই লক্ষ্য থেকে ফিরে যাওয়ার সুযোগ নেই।

জনগণের উদ্দেশে তিনি বলেন, অনেকে গুজব ছড়াচ্ছে। সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করে একেক রকম সংবাদ পরিবেশন করা হয়। এর ফলে মানুষের ভুল ধারণা সৃষ্টি হয়। যা সমীচীন নয়। এ সময় জনগণকে সত্য সংবাদ জানাতে এবং ধৈর্য ধারণ করারও আহ্বান জানান সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

মূলধারার সংবাদমাধ্যমগুলো দায়িত্বশীল আচরণ করছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকেই দায়িত্বশীল আচরণ করছে। তারা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করছে না। এরপরও তাদের আরও কাজ করতে হবে। আরও সময় পেলে মিডিয়াও ধীরে ধীরে সক্রিয় হয়ে উঠবে।

১৬ বছরের জঞ্জাল ১৬ দিনে মিটবে না, এমন মন্তব্য করে তিনি আরও বলেন, সমস্যা ১৬ মাসে মেটানো গেলেও ভালো। আমলাতন্ত্র-পুলিশ ইত্যাদি সব দিকেই সমস্যা রয়েছে। এই সরকারকে সময় দিতে হবে। তারা কাজ করছে। অধৈর্য হলে হবে না।

আগের সরকারের সমর্থিত অনেকেই প্রশাসনের নানা জায়গাই রয়েছে। সেক্ষেত্রে শঙ্কা থেকে যায় কি না? এমন প্রশ্নে তিনি বলেন, ধীরে ধীরে এটিকে ঠিক করতে হবে। যে সরকার যখনই থাকে তার সাথে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কাজ করে। এর অর্থ এই না যে সবাই ‘স্বৈরাচারকে’ সমর্থন করেছে। তাদেরকে দৈনন্দিন কাজ করে যেতে হয়। এক্ষেত্রে তারা কিছু ভালো কাজ করেছে আবার কিছু খারাপ কাজ করেছে। কিন্তু সবাইকে এই তকমা দেয়া ঠিক নয়। তবে যারা দোষী তাদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে।

সেনাবাহিনীর অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রসঙ্গে এই জেনারেল বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তে দোষী সাব্যস্ত হলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। অনেক বিষয়েই তদন্ত হচ্ছে। প্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায় না। প্রক্রিয়াটি একটু ধীর গতিতে চলছে। এখানে বেশকিছু বিষয় রয়েছে, যেগুলো নিয়ে কাজ করতে হবে।

সেনারা কেন ব্যারাকে ফিরে যাচ্ছে না এ বিষয়ে ওয়াকার-উজ-জামান বলেন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব ব্যারাকে ফিরে যেতে চাই। তবে পুলিশ দায়িত্ব নেয়ার মতো অবস্থায় না থাকায় সেনাবাহিনীকে সম্ভবত কিছুকাল থাকতে হবে। পুলিশ বাহিনী প্রায় ভেঙে গিয়েছিল। তারা দায়িত্ব নেয়ার মত অবস্থায় ফিরলে সেনাবাহিনী অবশ্যই ব্যারাকে ফিরে যাবে। আমরা বেশিদিন থাকতে চাই না।

সম্প্রতি বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী এই বিষয়গুলোকে কাউন্টার করছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডেও একটি সমস্যার সৃষ্টি হয়েছিল। সেনাবাহিনী তাদেরকে বুঝিয়ে ক্ষান্ত করেছে। অনেকেই কষ্টের মধ্যে রয়েছে। এরপরও ধৈর্য ধরে ধীরে ধীরে বিষয়গুলো সমাধান করতে হবে। আনসারদের ইস্যুতে অ্যাকশন নিয়ে তাদের নিবৃত্ত করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন এখন চলছে না বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য সুখবর, নীতিমালা সংশোধন

মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিদ্যমান বিধিগতবিস্তারিত পড়ুন

পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাকখাতে অস্থিরতার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী বলে অভিযোগবিস্তারিত পড়ুন

  • পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের
  • পোশাকশ্রমিকদের আন্দোলন ‘ছিনতাইয়ের’ অপচেষ্টা নিয়ে মাহদী আমিনের সতর্কবার্তা
  • এনসিপির জামায়াত জোট ছাড়ার বিষয়ে যা জানা গেল
  • জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল
  • ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী দিশা গ্রেপ্তার, ৪ দিনের রিমান্ডে
  • বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি
  • রাস্তায় নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্ট কেন্দ্রিক: রাষ্ট্রপতি
  • ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু: মীর শাহে আলম
  • পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করে মজুরি বোর্ড ঘোষণা