শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির নওয়াপাড়ায় বাড়ির লোকদের অচেতন করে চুরি

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে চেতনানাশক দ্রব্য স্প্রে করে বাড়ির লোকজন অচেতন হয়ে পড়লে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার(২৭ আগস্ট) দিবাগত রাতে ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে জলিল উদ্দীন ঢালীর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। মৎস্য চাষী জলিল উদ্দীন ঢালী ঘটনার রাতে মৎস্য ঘেরে ছিলেন। বাড়ির লোকজন রাতের খাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে সংঘবদ্ধ চোরেরা দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় পিছনের জানালার গ্রীল বাকিয়ে ভিতরে ঢোকে। এরপর জলিল ঢালীর ছেলে মনিরুজ্জামান পলাশের কক্ষে চেতনানাশক স্প্রে করলে পলাশ ও তার স্ত্রী অচেতন হয়ে যায়। এসময় চোরেরা ঘরের আলমারীসহ বিভিন্ন জায়গা থেকে নগদ ২ লক্ষাধিক টাকা, ৭ ভরি ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে নেয়। এরপর জলিল ঢালীর স্ত্রীর কক্ষে ঢুকে কানের দুল নেওয়ার সময় তিনি জেগে গিয়ে কে কে বলে চিৎকার করলে চোরেরা দ্রæত পালিয়ে যায়।

চোরেরা ঘরের কাগজপত্র, কাপড় চোপড়সহ অন্যান্য মালামাল তছনছ করে। এরিপোর্ট লেখা পর্যন্ত পলাশের স্ত্রী সামান্য চেতনা ফিরে পেলেও পলাশের চেতনা ফেরেনি। অপরদিকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনেকগুলো বাড়িতে অজ্ঞান করে চুরির ঘটনা ঘটে আসছে। এতে মানুষের মনে হতাশা ও ভীতির সৃষ্টি হয়েছে। এলাকাবাসী আইন প্রয়োগকারী সংস্থাসহ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান