Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
এড. আব্দুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেলেন আব্দুল মজিদ

স্টাফ রিপোর্টার : বিনেরপোতা এড. আব্দুর রহমান কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেলেন সর্ব জ্যেষ্ঠ সহকারী অধ্যাপক আব্দুল মজিদ। পহেলা সেপ্টেম্বর বেলা ১২ টায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরদার রমেশ চন্দ্র ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে পদত্যাগের পরে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল মজিদকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়। কলেজ সূত্রে জানাযায়, রবিবার পহেলা সেপ্টেম্বর সকালে এড. আব্দুর রহমান কলেজে জ্যেষ্টতা লঙ্ঘন করে আওয়ামীলসগের দলীয় প্রভাব দেখিয়ে স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি এমবিস্তারিত পড়ুন
শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং সেচ্ছাসেবী দল গঠন

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি: শ্যামনগর মুন্সীগঞ্জে বে-সরকা উন্নয়ন সংস্থা খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) ঝুঁকিপূর্ণ মানুষের জীবন-জীবিকা উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনে জনগণের সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। রবিবার (১লা সেপ্টেম্বর) দুপুর বারটায় বুড়িগোয়ালিনী দারুস সুন্নাত দাখিল মাদ্রাসায় ১৭ সদস্য বিশিষ্ট একটি স্কুল দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটি এবং ২১ সদস্য বিশিষ্ট ছাত্র ছাত্রীদের সমন্বয়য়ে একটি সেচ্ছাসেবক দল গঠন করা হয়। সিসিডিবি-ডিজাস্টার রেজিলয়েন্ট এডুকেশন এন্ড কমিউনিটিজ প্রকল্পের এর সহযোগিতায় এবং দাতা সংস্থা গ্লোবালবিস্তারিত পড়ুন
কলারোয়ায় কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং প্রকল্পের প্রশিক্ষণের উদ্বোধন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের (টেকব ২য় পর্যায়ে) প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার অনিমেষ কুমার দাস। এ সময়ে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যবিস্তারিত পড়ুন
পাইকগাছার বন্যার্তদের পাশে কলারোয়ার এইচএসসি পরীক্ষার্থীরা

কলারোয়া প্রতিনিধি: বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তার জন্য কলারোয়ার এইচএসসি পরীক্ষার্থীরা ত্রাণসামগী ও নগদ অর্থ সংগ্রহ অভিযানে নেমে পড়েছিলেন গত এক সপ্তাহ আগে। সংগৃহীত সেই ত্রাণসামগ্রী নিয়ে রোববার (১ সেপ্টেম্বর) পনেরো সদস্যের এইচএসসি পরীক্ষার্থীদের একটি টিম দিনভর পানিবন্দি মানুষের পাশে থেকে সেগুলো নিজ হাতে বিতরণ করেছে। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রত্যয়ী এ শিক্ষার্থীরা খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের পানিবন্দি ৬ টি গ্রামের মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। চাল, ডাল, চিড়া, শিশু খাদ্য,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা প্রেসক্লাবকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের ডাস্টবিন স্থাপন

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলাকে পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে শহরের বিভিন্ন পয়েন্টে ও প্রতিষ্ঠানে ডাস্টবিন স্থাপন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের “প্রজন্ম পুনর্গঠন সাতক্ষীরা” নামে একটি সংগঠন। এর অংশ হিসেবে রবিবার (০১ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা প্রেসক্লাবে একটি ডাস্টবিন প্রদান করা হয়। সাতক্ষীরা সরকারী কলেজের ছাত্র “প্রজন্ম পুনর্গঠন সাতক্ষীরা” সংগঠনের উপদেষ্টা মো: মোস্তাইন বিল্লাহ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম শাওন, সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের মনিরুল ইসলাম মনি, সিটিজেন্ট টাইমসবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে হিরোইন ফেনসিডিল ও এল.এস.ডি সহ আটক-১

নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে বাংলাদেশে পাচার কালে ভোমরা সীমান্ত থেকে ০২ কেজি ভারতীয় হিরোইন, ৩৩৭ বোতল ফেনসিডিল ও ০৪ বোতল এল.এস.ডিসহ মোহাম্মদ গাজী (৪৩) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। রোববার (১ সেপ্টেম্বর) ভোর ৪ টায় ভোমরার ঘোষপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীর নাম মোহাম্মদ গাজী সে সাতক্ষীরা সদর উপজেলার ভারুখালি গ্রামের নাসিম উদ্দিন গাজীর ছেলে। বিজিবি সূত্র জানায়,ভারত থেকে একদল চোরাকারবারি ভোমরার ঘোষপাড়া সীমান্ত দিয়ে বিশালাকারেরবিস্তারিত পড়ুন
কলারোয়া পৌরসভার মির্জাপুর ওয়ার্ডে বিএনপির কর্মী সমাবেশ

কামরুল হাসান: কলারোয়া পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মী সমাবেশে নেতৃবৃন্দ মিথ্যা মামলায় দীর্ঘ কারাভোগের পর জামিনে মুক্ত কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ সকল নেতৃবৃন্দের আগামি সংবর্ধনা অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি নিশ্চিত করার আহবান জানানো হয়। শনিবার(৩১ আগস্ট) রাত ৯টায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা বাকী বিল্লাহ শাহী। অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতিবিস্তারিত পড়ুন
সাংবাদিক এস কে কামরুল হাসানের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা রিপোর্টাস ক্লাবের গভীর শোক জ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা প্রেসক্লাবের সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ও দৈনিক সকালের সময় প্রত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি এস কে কামরুল হাসানের মাতা মোছা: জরিনা খাতুন (৬৮) মৃত্যুবরণ করেছে (ইন্না..রাজিউন)। শনিবার(৩১ আগস্ট) সকাল ১১ টায় কালিগঞ্জের রতনপুর নিজ বাস ভবনে বার্ধ্যকজনিত কারণে তিনি মৃত্যুবরণ করে। সাতক্ষীরা রিপোর্টাস ক্লাবের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা প্রেসক্লাবের নবগঠিত নেতৃবৃন্দের সাথে সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন’র সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে সাতক্ষীরা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি আবু নাসের মোঃ আবু সাঈদ ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম শাওন, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, নির্বাহী সদস্য আক্তারুজ্জামান বাচ্চুসহ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবের ইসি রুমে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনবিস্তারিত পড়ুন
২৬ দিন পর সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার,আটক-২

সাতক্ষীরা প্রতিনিধি: ২৬ দিন পর সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব। এসময় লুট হওয়া অস্ত্র-গুলি রাখার অভিযোগে ২ যুবককে আটক করা হয়েছে। শনিবার দুপুরে শহরের সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে পুতে রাখা অস্ত্র-গুলি উদ্ধার ও আসামী আটকের ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, পৌরসভার সুলতানপুর এলাকার শেখ সাখাওয়াত হোসেনের ছেলে মেহেদী হাসান (২১) ও আব্দুল মজিদ গাজীর পুত্র ফরহাদ হোসেন (২৭)। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে, ২টি ওয়ানবিস্তারিত পড়ুন

