শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এড. আব্দুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেলেন আব্দুল মজিদ

স্টাফ রিপোর্টার : বিনেরপোতা এড. আব্দুর রহমান কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেলেন সর্ব জ্যেষ্ঠ সহকারী অধ্যাপক আব্দুল মজিদ। পহেলা সেপ্টেম্বর বেলা ১২ টায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরদার রমেশ চন্দ্র ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে পদত্যাগের পরে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল মজিদকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়।

কলেজ সূত্রে জানাযায়, রবিবার পহেলা সেপ্টেম্বর সকালে এড. আব্দুর রহমান কলেজে জ্যেষ্টতা লঙ্ঘন করে আওয়ামীলসগের দলীয় প্রভাব দেখিয়ে স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি এম সুশান্তের যোগসাজশে সরদার রমেশচন্দ্রকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের চেয়ারে বসানোসহ বিভিন্ন অনিয়মের খোজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে যায়। সেখানে সকল শিক্ষার্থীদের সমানে বিগত সরকারের সময় স্বৈরাচারী কার্যক্রমের বিষয়ে শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করেন। এসময় বিগত আওয়ামীলীগ সরকারের সময় জ্যেষ্ঠ ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল মজিদের বাসায় গিয়ে ভয় দেখিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালনে অপরাগত পত্রে স্বাক্ষর করিয়ে নিয়ে
সেই থেকে দীর্ঘ প্রায় ৫ বছর জ্যেষ্ঠতার ৫ জনের বাইরে থাকা সরদার রমেশচন্দ্র দায়িত্ব পালন করে আসছিলো।

এবিষয়ে সরদার রমেশচন্দ্র শিক্ষার্থীদের জানান, আমি যে দায়িত্ব নিয়েছিলাম সেট বৈধ ছিলনা। আমি অনেক আগেই ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি চাই আব্দুল মজিদ স্যার দায়িত্ব নিক। পরে কলেজের সকল শিক্ষকদের সম্মতিতে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল মজিদকে ভারপ্রাপ্ত অধ্যক্ষকের দায়িত্ব দিয়ে পদত্যাগ করেন। এবং তিনি বলেন আমি সকল কাজে তাকে সহযোগিতা করবো।

একই রকম সংবাদ সমূহ

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা

ঢাকার তুরাগ নদের যে স্থান (রাজবাড়ী ঘাট) থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেবিস্তারিত পড়ুন

  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই
  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • ‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’: তাহসিফের বাবার শঙ্কা
  • দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
  • মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই
  • ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার
  • নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল