বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অবশেষে প্রথম চালানে ভারতে গেলো ১৮ মেট্রিক টন ইলিশ

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল বন্দর দিয়ে প্রথম চালানে ১৮ টন ইলিশ মাছ ভারতে রপ্তানি হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বন্দর কর্তৃপক্ষের ছাড়পত্র নিয়ে ছয় ট্রাক ভারতে প্রবেশ করে। প্রতি কেজি ইলিশের রপ্তানিমূল্য ১০ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১২শ’ টাকার মতো।
বেনাপোল মৎস্য অফিসের কোয়ারেন্টাইন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতিপত্র নিয়ে ভোরে ইলিশের চালান বন্দরে আসে। পরে মান যাচাই করে ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হয়। প্রথম চালানে ৬টি প্রতিষ্ঠানকে ১৮ টন ইলিশ ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, এ পর্যন্ত ছয় প্রতিষ্ঠান ১৮ টন ইলিশ ছাড়াতে কাগজপত্র বেনাপোল কাস্টমস হাউজে জমা দিয়েছেন। মাছের চালানের কাগজপত্র সঠিক পাওয়ায় আমাদের পক্ষে ছাড়পত্র দেওয়া হয়েছে। এর আগে ২৫ সেপ্টেম্বর ৪৯ জন রপ্তানিকারককে দুই হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির ছাড়পত্র দেন অন্তবর্তীকালীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়। এরমধ্যে ৪৮ জনকে ৫০ টন করে ও একজনকে ২০ টন মাছ রপ্তানির অনুমতি দেওয়া হয়। এ অনুমতির মেয়াদ ১২ অক্টোবর পর্যন্ত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিংবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক