বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ট্রুকলারের নতুন ফিচার

প্রযুক্তির যুগে জীবন যেমন সহজ হয়েছে তেমনি বেড়েছে প্রতারণার ফাঁদ। স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একের পর এক অ্যাপ সহজ করছে ব্যবহার পদ্ধতি। এরমধ্যে সবচেয়ে দরকারী এবং জনপ্রিয় অ্যাপ হচ্ছে ট্রুকলার। অপরিচিত নাম্বারগুলো শনাক্ত করার জন্য এই
অ্যাপ বেশ জনপ্রিয়। কোনো অচেনা নম্বর থেকে ফোন এলে ট্রুকলারের মাধ্যমে সহজেই সেই কলারের পরিচয় জেনে নেওয়া যায়।

এই ফিচারই অল্পদিনের মধ্যে দুর্দান্ত জনপ্রিয় করে তুলেছিল ট্রুকলারকে। তবে দিন যত গড়িয়েছে, প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে নানা ফিচার যুক্ত হয়েছে এই অ্যাপে। তবে এবার আরও বড় চমক। অ্যান্ড্রয়েড ইউজারদের কাছে আরও রঙিন ও উপযোগী হয়ে উঠছে ট্রুকলার।

গত ২৫ নভেম্বর একগুচ্ছ নতুন ফিচার নিয়ে এই অ্যাপের ভার্সান ১২-এর আত্মপ্রকাশ করল। যার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ফিচার হল ভিডিও কলার আইডি। অর্থাৎ আপনার বন্ধু কিংবা পরিজন ভিডিও কল করলে তা রিসিভ করার আগেই ছোট একটি ভিডিও স্ক্রিনে দেখানোর সুযোগ পাবেন ইউজাররা।

এ ছাড়াও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বদলে যাচ্ছে ট্রুকলারের ইন্টারফেসও। ফলে আলাদা ট্যাবে কলের তথ্য এবং অন্য ট্যাবে এসএমএস দেখা যাবে। আরও একটি আকর্ষণীয় ফিচার হয়তো এরইমধ্যে চোখে পড়েছে আপনাদের। এখন থেকে যে কোনো ইনকামিং এবং আউটগোয়িং কল রেকর্ড করা যাবে। কোনো ভয়েস কল এলে কিংবা করলে স্ক্রিনের উপরে ডানদিকে একটি রেকর্ড অপশন দেখাবে। সেটি টাচ করলেই কল রেকর্ড অন হয়ে যাবে।

ভিডিও কলার আইডির মাধ্যমে কোন কলটি আপনি রিসিভ করতে চান, তা আগে থেকেই ঠিক করে রাখতে পারবেন। এছাড়াও ইন্টারফেসের ভোল বদলে যাওয়ায় ইউজারের তথ্য পেতেও সুবিধা হবে আপনার।

ট্রুকলারের পেড ইউজাররা আবার পেয়ে যাবেন আরও কিছু অতিরিক্ত ফিচার। তা হল ‘ঘোস্ট কল’ এবং ‘কল অ্যানাউন্স’। কী এই ঘোস্ট কল? আপনি নিজের মতো করে নাম, ফোন নম্বর অথবা ছবি সেভ করে রাখতে পারেন। যাতে অন্যদের কাছে দেখানো যাবে যে আপনার ফোনে ঘোস্ট কল ঢুকছে।

এই কল আগে থেকে শিডিউল করেও রাখতে পারেন। পাশাপাশি হেডফোন অন করা থাকলে কে ফোন করেছে, তা ট্রুকলারই কানে কানে জানিয়ে দেবে আপনাকে। তবে ‘কল অ্যানাউন্স’ ফিচারটি পেড ইউজারদের জন্যই।

সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ট

একই রকম সংবাদ সমূহ

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর