রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আজকের পর থেকে অ্যাপলের ৮টি ডিভাইস বিক্রি বন্ধ

প্রতি বছরের মতো এবারও নতুন আইফোন আসার সঙ্গে সঙ্গে পুরোনো কয়েকটি ডিভাইসের বিদায় ঘটছে অ্যাপলের স্টোর থেকে। আইফোন ১৭ সিরিজের ঘোষণা হওয়ার পর আজ থেকে আটটি জনপ্রিয় পণ্যের বিক্রি বন্ধ করে দিচ্ছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে চারটি আইফোন, তিনটি অ্যাপল ওয়াচ এবং একটি এয়ারপডস মডেল।

আইফোনের লাইনআপ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স। ওয়াচ সিরিজ থেকেও বাদ পড়ছে অ্যাপল ওয়াচ সিরিজ ১০, অ্যাপল ওয়াচ আলট্রা ২ এবং অ্যাপল ওয়াচ এসই (দ্বিতীয় প্রজন্ম)। এ ছাড়া, বাজার থেকে উঠিয়ে নেওয়া হবে এয়ারপডস প্রো ২।

অ্যাপলের ওয়েবসাইট ও অফিসিয়াল স্টোর থেকে এগুলো আর কেনা যাবে না। তবে খুচরা বিক্রেতাদের হাতে যত দিন মজুত থাকবে, কিছুদিনের জন্য বাজারে পাওয়া যেতে পারে।

চলতি বছরের শুরুতেই আইফোন এসই বাজার থেকে বিদায় নিয়েছিল। তার জায়গায় এসেছে আধুনিক ডিজাইনের আইফোন ১৬ই, যা এখন অ্যাপলের সবচেয়ে সাশ্রয়ী মডেল হিসেবে বিক্রি হচ্ছে ৫৯৯ ডলারে।

আজকের বহুল প্রতীক্ষিত ইভেন্টে অ্যাপল চারটি নতুন মডেল উন্মোচন করতে পারে। সম্ভাব্য লাইনআপ হলো— আইফোন ১৭ (বেস মডেল), আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং একেবারে নতুন ডিজাইনের আইফোন ১৭ এয়ার। গত বছরের আইফোন ১৬ প্লাসের জায়গা নিতে পারে এই ‘এয়ার’ মডেল, যা হবে আরও হালকা ও পাতলা। ধারণা করা হচ্ছে, এটি হবে অ্যাপলের তৈরি করা সবচেয়ে স্লিম আইফোন।

শুধু আইফোন নয়, আজকের ইভেন্টে নতুন ওয়াচ ও এয়ারপডসেরও ঘোষণা আসতে পারে। বাজারে আসছে অ্যাপল ওয়াচ সিরিজ ১১, অ্যাপল ওয়াচ আলট্রা ৩ এবং অ্যাপল ওয়াচ এসই ৩। পাশাপাশি উন্মোচন হতে পারে এয়ারপডস প্রো (তৃতীয় প্রজন্ম), যা হবে কোম্পানির সর্বশেষ ট্রু-ওয়্যারলেস হেডসেট।

তথ্যসূত্র : নাইনটুফাইভম্যাক

একই রকম সংবাদ সমূহ

সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশৃঙ্খলা থামিয়ে সামাজিক সম্প্রীতি রক্ষা করা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলকবিস্তারিত পড়ুন

নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির সরকারি স্কুলগুলোতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষেবিস্তারিত পড়ুন

সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই : আন্দালিভ রহমান

দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসে সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয় বরং সহযোগিতার মাধ্যমে এগিয়েবিস্তারিত পড়ুন

  • তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • ব্যবসা-বান্ধব পরিবেশ বাস্তবায়নে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী
  • তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: মীর শাহে আলম
  • আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই: মাহফুজ আলম
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা
  • ‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ
  • মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
  • বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর