মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্য ‘ঢেঁকি’

‘ও ধান ভানিরে ঢেঁকিতে পাঠ দিয়া, ঢেঁকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া, ওধান ভানিরে।’ -এমনি করে আরো অনেক গান গেয়ে একটা সময়ে ধান ভানতে দেখা যেত, গ্রামের বাড়িতে ‌‌‌বাড়িতে মহিলাদের।

কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ‘ঢেঁকি’।

এক সময় ঢেঁকির ঢাপুর ঢুপুর শব্দে মুখরিত থাকতো পাড়া মহল্লা। নবান্নের নতুন ধান উঠার পর শুরু যেত উৎসবের আমেজ। বিভিন্ন রকমের পিঠা তৈরি করতে ধান মাড়াই করে, গুঁড়া কোটা, খাওয়ার জন্য চাউল প্রস্তত করার জন্য সকাল থেকে ‌‌‌‌‌গভীর রাত পর্যন্ত চলতো ঢেঁকি ঘরে আনাগোনা। ঢেঁকিতে ধান দিয়ে তৈরি করা হতো সুস্বাদু চিড়া।

গ্রামের অনেক গরীব মানুষের সংসার চলতো ঢেঁকিতে ধান ভেনে, চিড়া কুটে, চাউলের‌ আটা কুটে, ছাতু কুটে।

আধুনিক পদ্ধতিতে এখন‌ এই মাড়াই গুলো বিভিন্ন ধরনের মেশিন দিয়ে খুব সহজেই মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। শহরের মতো গ্রামেও লাগতে শুরু করেছে আধুনিকতার ছোঁয়া। যার ফলশ্রুতিতে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্য ঢেঁকি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত