মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আফগানিস্তান থেকে পালাতে বিমানে হুমড়ি খেয়ে উঠার ছবি ভাইরাল

আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবানদের নিয়ন্ত্রণে আসে রোববার (১৫ আগস্ট)। এরপরে সোমবার (১৬ আগস্ট) ভোর থেকে আফগান নাগরিকদের ঢল নামে কাবুল বিমানবন্দরে। প্রাণ বাঁচাতে হুমড়ি খেয়ে পড়েন কাবুল বিমানবন্দরে। কে কার আগে বিমানে উঠবে শুরু হয় প্রাণপন সেই প্রতিযোগিতা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি পার্ক করা একটি বিমানে ‍উঠতে মানুষের লড়াইয়ের ছবি প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়, কাবুল বিমানবন্দরে একটি পার্ক করা বিমানের চারপাশে মানুষ ঘিরে রয়েছে। তারা সবাই কেবিনের ভেতরে প্রবেশ করতে চেষ্টা করেন। কেউ কেউ আবার অন্য বিমান খুঁজে বের কোর চেষ্টা করেন। তারা সবাই আফগান ছেড়ে যাওয়ার চেষ্টা করেন।

এদিকে কাবুল থেকে চলে যাওয়া একটি বিমানের ভেতরের ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ডিফেন্স ওয়ানের বরাত দিয়ে পাওয়া ওই ছবির শিরোনাম ডেইলি মেইল দিয়েছে ‘দি লাকি ওয়ানস।’ ডেইলি মেইল জানায়, মার্কিন নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে নিতে দেশটির বিমান বাহিনীর পরিবহন বিমান নেমেছিল কাবুল বিমানবন্দরে। কিন্তু তাতে ৬৪০ আফগান চড়ে বসে।

প্রতিবেদনটিতে বলা হয়, মার্কিন পরিবহন বিমানে বোঝাই হওয়া শত শত আতঙ্কগ্রস্ত আফগান উদ্বাস্তুর প্রথম ছবিগুলো আসতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কাবুল থেকে অন্তত দুটি সি-১৭ পরিবহন বিমান উড়াতে পেরেছে। সোমবার রাত ও চলতি সপ্তাহের বাকি সময়ে আরও বিমান লোকজনকে পরিবহন করবে।

ডেইলি মেইল জানায়, রোববার প্রথম মার্কিন বিমান বাহিনীর একটি সি-১৭ কাবুল থেকে যাত্রী নিয়ে কাতার যায়। বিমানটির নম্বর ছিল আরসিএইচ ৮৭১। বিমানটি উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় আতঙ্কগ্রস্ত শত শত আফগান নাগরিক দৌড়ে যায় বিমানের দিকে। তারপর তারা র‌্যাম্পে ওঠে বিমানের ভেতরে প্রবেশ করে।

ডেইলি মেইল জানায়, উড্ডনের শুরুতে এয়ার ট্রাফিক কন্ট্রোলার অডিওতে জানান, বিমানে ৮০০ আরোহী আছেন। কিন্তু পরে দেখা যায়, তাদের সংখ্যা ৬৪০।

এদের মধ্যে রয়েছেন অনেক উদ্বাস্তু। যাদের বেশিরভাগই নারী ও শিশু। দৌড়ে তারা অর্ধেক খোলা র‌্যাম্পে ঢুকে পড়ে। এরপরে বিমানের ভেতরে প্রবেশ করে। তাদের নামানো অসম্ভব দেখে বিমানের ক্রু রওনা দেওয়ার সিদ্ধান্ত নেন।

এদিকে কাবুল বিমানবন্দরে অবস্থানকারী আফগান নাগরিকদের বাড়ি ফিরে যেতে বলে তালেবান গোষ্ঠী। তালবানদের মুখপাত্র সুহিল শাহিনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

আল জাজিরা জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তায় এ আহ্বান জানিয়েছেন সুহিল শাহিন। তিনি লিখেছেন, আপনারা বাড়ি ফিরে যান। কোনো সাধারণ নাগরিককে ক্ষতি করা হবে না।

তিনি আরও লিখেছেন, তালেবান যোদ্ধাদের নির্দেশ দেওয়া হয়েছে অনুমতি ছাড়া কারও বাড়িতে ঢুকতে পারবে না। তিনি লিখেছেন, জীবন, সম্পত্তি ও সম্মান কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে হবে না। বরং মুজাহিদিনরা এগুলো রক্ষা করবে।

একই রকম সংবাদ সমূহ

যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত

যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজনবিস্তারিত পড়ুন

‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও তাকেবিস্তারিত পড়ুন

মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ

ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে।বিস্তারিত পড়ুন

  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • নেপালে পাহাড়ধসে আটকে গেছে নদী, যে কোনো সময় নামতে পারে বন্যা
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল