বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউরোপের বেশ কয়েকটি দেশে কনস্যুলেট বন্ধ করছে যুক্তরাষ্ট্র

ইউরোপজুড়ে বেশ কয়েকটি দেশে কনস্যুলেট বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েক মাসের মধ্যেই এ সিদ্ধান্ত বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

প্রাথমিকভাবে বলা হচ্ছে, জার্মানির লাইপজিগ—হামবুর্গ—ডুসেলডর্ফ, ফ্রান্সের বোর্দো—স্ট্রাসবুর্গ, ইতালির ফ্লোরেন্সসহ বেশ কয়েকটি ছোট শহরে কনস্যুলেট বন্ধ করা হতে পারে। তবে, এ ইস্যুতে এখনো নিশ্চিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর। এ তালিকায় আরও কিছু শহর যোগ হতে পারে বা কিছু শহর বাদও পড়তে পারে বলে জানানো হয়েছে।

এ ঘোষণা এমন এক সময়ে এলো যখন ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে এক ধরনের চাপা উত্তেজনা চলছে। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান, ইউরোপীয় ইউনিয়নের ওপর ট্রাম্পের শুল্কারোপের হুমকিসহ নানা ইস্যুতে দীর্ঘ দিনের এই মিত্রদের মধ্যে ক্রমেই দূরত্ব স্পষ্ট হচ্ছে। এরই মধ্যে নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে তোড়জোড় শুরু করে দিয়েছে ইউরোপ।

তবে ট্রাম্প প্রশাসন বলছে, বিশ্বব্যাপী কর্মীবাহিনী কমানোর পরিকল্পনা থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়াশিংটনেও পররাষ্ট্র দপ্তরের বেশ কয়েকটি ব্যুরো একীভূত করার পরিকল্পনা করা হচ্ছে। এ তালিকায় থাকতে পারে মানবাধিকার, শরণার্থী, বৈশ্বিক অপরাধ বিচার, নারী বিষয়ক এবং মানবপাচার রোধে কাজ করে এমন সব ব্যুরো।

গত মাসে যুক্তরাষ্ট্রের বৈদেশিক পরিষেবা পুনর্গঠনে একটি নির্বাহী আদেশ জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, তিনি চান তার আমলাতন্ত্র যেন রিপাবলিকানদের ‘আমেরিকা ফার্স্ট’ এজেন্ডার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ হয়। ফেব্রুয়ারিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, ফেডারেল কর্মীবাহিনীর পেছনে খরচ কমানোর অংশ হিসেবে সরকারি কর্মচারীদের ১০ শতাংশ ছাঁটাই করার কথা বিবেচনা করা হচ্ছে বলে বিভিন্ন মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেনবিস্তারিত পড়ুন

জাতিসংঘ টিকে আছে, কিন্তু প্রশ্ন হলো এটি কতটা কার্যকর: খলিলুর রহমান

জাতিসংঘ ৮০ বছর ধরে টিকে আছে। তবে শুধু এটিকে সাফল্যের প্রমাণ হিসেবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

  • ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • শেষ ভাষণে যুদ্ধ-এআই-জলবায়ু সংকটে জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেসের সতর্কবার্তা
  • জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে ধরা বাংলাদেশি
  • শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার
  • ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান