বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইয়াবা দিয়ে কলারোয়ায় অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ধরা

অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ইয়াবা সহ ধরা খেলেন কলারোয়ার কেড়াগাঁছির জুয়েল নামের এক যুবক।

সোমবার রাতে সাতক্ষীরার গোয়েন্দা পুলিশ তাকে ৮৫ পিস ইয়াবা সহ সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, জুয়েল নামের এই যুবক কেড়াগাঁছির চা দোকানি আলিউজ্জামানকে ফাঁসাতে তার দোকানের পাশে ইটের নিচে ৮৫ পিস ইয়াবা রেখে দেয়। সে এ খবর পুলিশকে দিলে গোয়েন্দা পুলিশের একটি দল ইটের নিচ থেকে ইয়াবা জব্দ ও চা দোকানি আলিউজ্জামানকে আটক করে।

তবে গ্রামবাসী পুলিশকে জানায়, আলিউজ্জামান এ ঘটনার সাথে জড়িত নয়। তাকে মিথ্যা তথ্য দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। গোয়েন্দা পুলিশ এসময় ইয়াবার সন্ধানদাতা জুয়েলকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জুয়েল অকপটে স্বীকার করে কেড়াগাঁছির ঘাটমালিক আজারুল ও আসগর আলী তার কাছে এই ইয়াবা দিয়েছে আলিউজ্জামানকে ফাঁসিয়ে কিছু টাকা হাতিয়ে নেওয়ার জন্য।

জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরী জানান, জুয়েলকে ওই ইয়াবা সহ আটক করে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আজারুল ও আসগর আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তথ্যসূত্র: পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেনবিস্তারিত পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারবিস্তারিত পড়ুন

  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ
  • বিধ্বস্ত বিমানে কতজন দেশি-বিদেশি ছিলেন জানালো এয়ার ইন্ডিয়া
  • সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ ও জাতীয় ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল