শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঈদযাত্রায় ঝুঁকিপূর্ণ ট্রাক ও বাসের ছাদে যাত্রী নেওয়া যাবে না

হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান বলেছেন, যাত্রীদের কাছে অনুরোধ ঝুঁকিপূর্ণ অনিরাপদ যাত্রায় শামিল হবেন না৷ পিকআপ, পশুবাহী ট্রাক, খোলা ট্রাক, মালবাহী পরিবহণ, বাসের ছাদে যাত্রা করবেন না৷ এ ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রায় শামিল হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, আমাদের উচিত একটু দেরি হলেও সুস্থ ও সুন্দরভাবে বাড়ি গিয়ে স্বজনদের সঙ্গে ঈদ করা৷ অনিরাপদ যাত্রার কারণে দুর্ঘটনার শিকার হতে হয়। এজন্য সারাবছর সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। তবুও আপনারা এসব ঝুঁকিপূর্ণ যাত্রায় শামিল হন। এ ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রায় শামিল হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শাহাবুদ্দিন খান বলেন, ঈদের ১ মাস আগে থেকে মেট্রোপলিটন, জেলা, হাইওয়ে পুলিশসহ বিআরটিসি ও পরিবহণ মালিক-শ্রমিকদের সঙ্গে একাধিক মিটিং করেছি৷ ঈদযাত্রা কিভাবে নির্বিঘ্ন করা যায় সেসব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ঈদযাত্রা নিরাপদ রাখতে পুলিশের পাশাপাশি জনগণের সচেতনতা ও পরিবহণ সংশ্লিষ্ট সবার নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন।

হাইওয়ে পুলিশের প্রধান বলেন, ঈদকে সামনে রেখে এবারও ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। সাদা পোশাকের বাহিরেও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পুরোটা সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছি। অত্যাধুনিক ড্রোন ক্যামেরা ব্যবহার করছি। এবারও ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে মানুষ ঘরে ফিরতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- ডিআইজি মাহফুজুর রহমান, অতিরিক্ত ডিআইজি শামসুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি বরকতউল্লা খান, পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত ডিআইজি সীমা রানি সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহেদ আহমেদ চৌধুরি, সহকারী পুলিশ ও নাওজোর কোনাবাড়ী হাইওয়ে থানার (ওসি) শাহাদাত হোসেন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেনবিস্তারিত পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারবিস্তারিত পড়ুন

  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ
  • বিধ্বস্ত বিমানে কতজন দেশি-বিদেশি ছিলেন জানালো এয়ার ইন্ডিয়া
  • সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ ও জাতীয় ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল