শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উত্তাল সিরিয়া, আরেক শহর দখলে নিলো বিদ্রোহীরা

নতুন করে শুরু হওয়া সংঘর্ষে ফের উত্তাল সিরিয়া। বিদ্রোহীরা এবার দক্ষিণাঞ্চলীয় দারা শহর পুরোপুরি দখলে নিয়েছে। এনিয়ে সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নিয়ন্ত্রণাধীন চারটি শহর বিদ্রোহীদের দখলে গেলো।
খবর রয়টার্সের।

বিদ্রোহী সূত্র জানিয়েছে, তারা দারা শহর থেকে সেনা কর্মকর্তাদের রাজধানী দামেস্কে নিরাপদে যেতে দিতে একটি চুক্তিতে পৌঁছাতে সম্মত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিদ্রোহীরা মোটরসাইকেলে করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে রাস্তায় নেমেছে। শহরটির প্রধান স্কয়ারে অনেকে ফাঁকা গুলি ছুড়ে উদযাপন করছেন।

তবে এনিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি আসাদ সরকার। এ ছাড়া বিদ্রোহীদের এই দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স। ১৩ বছর আগে গৃহযুদ্ধ শুরুর আগে দারায় জনসংখ্যা ছিল এক লাখের বেশি।

কেন্দ্রীয় শহর হোমসের দিকে অগ্রসর হওয়ার একদিন পরেই দারা দখলের দাবি জানালো বিদ্রোহীরা।

গত ২৭ নভেম্বর সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোয় আকস্মিক প্রবেশের কথা জানান বিদ্রোহীরা। এরপর সেটি দখল করেন নেন তারা।

রয়টার্স জানিয়েছে, ইসলামপন্থী দল হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর নেতৃত্বে বিদ্রোহীরা মাত্র এক সপ্তাহের মধ্যেই- আলেপ্পো, হামা এবং দারা দখলে নিলো।

এদিকে মিত্র আসাদ সরকারকে টেকাতে এরইমধ্যে সিরিয়ার বিভিন্ন অঞ্চলে বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা শুরু করেছে রাশিয়া। সেইসঙ্গে তাতে যোগ দিয়েছে ইরানও। এতে করে সিরিয়ার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

এইচটিএস-এর নেতা আবু মোহাম্মদ আল-গোলানি সিএনএন-কে এক সাক্ষাৎকারে বলেছেন, তাদের লক্ষ্য এখন আসাদের শাসন উৎখাত করা।

একই রকম সংবাদ সমূহ

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত সাত মাসে প্রায় ৪ লাখবিস্তারিত পড়ুন

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেবিস্তারিত পড়ুন

  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা