শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উৎসব সফল করতে কবিতা পরিষদের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বিশতম কবিতা উৎসব সফল করতে কবিতা পরিষদের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ ডিসেম্বর) বিকাল ৪ টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে এ সভা অনুষ্ঠিত হয়।

কবিতা পরিষদ সাতক্ষীরার সভাপতি কবি মন্ময় মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্লের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, কবিতা পরিষদ সাতক্ষীরার সভাপতি মন্ডলীর সদস্য কাজী গুলশান আরা, দিলীপ কুমার মন্ডল দিব্যানন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, অর্থ সম্পাদক একোব্বর হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য কবি গাজী হাবিব, বিশতম কবিতা উৎসবের প্রধান সমন্বয়ক হেলাল সালাহউদ্দীন, মো. রবিউল ইসলাম, সুকুমার মন্ডল প্রমুখ।

‘বৈষম্যের বিরুদ্ধে কবিতা’ স্লোগানকে প্রতিপাদ্য করে সভায় বিশতম কবিতা উৎসব সফল করতে কার্যনির্বাহী কমিটির এ সভায় বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

উল্লেখ্য, আগামী ২০ ডিসেম্বর শুক্রবার সকাল ৯ টা থেকে সারাদিন ব্যাপী বিশতম কবিতা উৎসব অনুষ্ঠিত হবে। কবিতা উৎসবের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মো. মোস্তাক আহমেদ। সারাদিন ব্যাপী জেলার ৭ উপজেলার কবিদের স্বরচিত কবিতা পাঠ ছাড়াও দেশের বিশিষ্ট তিনজন ব্যক্তিকে প্রতিবারের ন্যায় এবারও উৎসব মঞ্চে ‘কবিতা পরিষদ পুরস্কার-২০২৪’ প্রদান করা হবে।

একই রকম সংবাদ সমূহ

পর্যটকশূন্য সাজেক থমথমে, চলছে না যানবাহন

পাহাড়ের বুকজুড়ে মেঘের আনাগোনা, সবুজ পাহাড়ের সারি আর দিগন্তবিস্তৃত প্রাকৃতিক সৌন্দর্য—এসব দেখতেবিস্তারিত পড়ুন

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ধর্ম-বর্ণবিস্তারিত পড়ুন

ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লীবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা
  • বট ও গুপ্ত শুধু জামায়াত-আ.লীগের মধ্যে নয়, আমাদের মধ্যেও আছে: মীর শাহে আলম
  • নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয়
  • এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা
  • নিরাপদে খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকেপড়া পর্যটকরা
  • সাজেকে আটকা পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নিল সেনাবাহিনী
  • দুই ঘণ্টা গোলাগুলির পর নিয়ন্ত্রণে সাজেক, আহত ৬: পুলিশ সুপার
  • আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
  • সাড়ে ছয় বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর
  • ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী
  • মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী
  • চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর