বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘এক পায়ে বাংলা, দুই পায়ে দিল্লি জয়’

ভারতের পশ্চিমবঙ্গ জয় করে দিল্লির ক্ষমতায়ও বসবে তৃণমূল কংগ্রেস;
নির্বাচনী জনসভা থেকে বিজেপি সরকারকে এমন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, ‘এক পায়ে বাংলা জয় করব, দুই পায়ে দিল্লি।’

সোমবার (৫ এপ্রিল) পশ্চিমবঙ্গের হুগলি জেলার সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এমন চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মমতা বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে মার্চে।
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বেশ জোরালো প্রচার চালাচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা।
একইভাবে বাংলার ক্ষমতা দখলে রাখতে পুরোদমে প্রচার চালাচ্ছেন তৃণমূল। প্রতিদিনই একাধিক সভা করছেন তৃণমূল প্রধান।
জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী তিনি।

মমতার ভাষ্য, ‘আমি যেখানে দাঁড়াব, সেখানেই জিতব। এক পায়ে বাংলা জয় করব, দুপায়ে দিল্লি। বিজেপিকে বাংলা ও দিল্লি থেকে সরাতে তৃণমূলই একমাত্র ভরসা।’

এদিন নিজেকে রয়েল বেঙ্গল টাইগার আখ্যা দিয়ে মমতা বলেন, গুজরাট থেকে আসা কাউকে দিয়ে বাংলা শাসন করানো হবে না।’

জনসভা থেকে বিজেপিকে আক্রমণের পাশাপাশি আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকিকেও কটাক্ষ করেন মমতা।

তিনি বলেন, ‘বাংলার সংখ্যালঘু ভোট কোনোদিনও ভাগ হবে না। কারণ সব সংখ্যালঘু ভোট পড়বে তৃণমূলে।’

একই রকম সংবাদ সমূহ

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেবিস্তারিত পড়ুন

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামীবিস্তারিত পড়ুন

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ