বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কয়রা-পাইকগাছাবাসীর প্রতি নৌকার প্রার্থী রশীদুজ্জামানের খোলা চিঠি

মো: রশীদুজ্জামান: প্রাণ প্রিয় কয়রা-পাইকগাছাবাসী সকলের প্রতি রইলো সালাম এবং শুভেচ্ছা। আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশের কোন ভাষা আমার জানা নেই। কারণ আপনাদের কারণেই আমি আজকের আমি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আঙিনা পেরিয়ে সবার মত নিজের সুন্দর ভবিষ্যৎ নির্মাণের সময় যখন আমার এসেছিল, তখন আপনাদের ভালোবাসা আমাকে বেঁধেছিল এক অবিচ্ছেদ্য মায়াজালে। আজও ছিঁড়তে পারিনি সেই মায়ার বাঁধন। আপনাদের ভালোবাসা আমাকে টেনে নিয়ে গেছে অনাহারির ঘরে, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মিছিলে।

প্রকারান্তরে রাখতে পারিনি নিজের ঘরের খবর, হাড়ির খবর। আমার পরিবার, বিশেষ করে কণ্যাত্রয় আপনাদের আর সকলের সন্তানের মতই অপেক্ষা করেছে আমার জন্য রাতের পর রাত জেগে। আমার বাড়ি ফেরার পথ চেয়ে, কিন্তু ফিরতে পারিনি কোন দিন, পারিনি আপনাদের আর সকলের মত বুকে জড়িয়ে নিজের সন্তানকে নিয়ে পারিবারিক সুখের সময় পার করতে। অপেক্ষা করতে করতে পিতৃস্নেহ বঞ্চিত হওয়া তাদের অভ্যাসে পরিণত হয়েছে। সেই দিনটির কথা আমি ভুলতে চেষ্টা করেছি আপনাদের ভালোবাসায়। যে দিনটি আমি প্রথম বাবা হওয়ার খবরটি পেয়েছিলাম কারাগারের লোহার প্রকোষ্ঠে বসে। খুব কষ্ট লেগেছিল আমার প্রথম সন্তানের জন্য। যে দিন সে তার বাবার প্রথম স্পর্শ থেকে বঞ্চিত হয়েছিল আমার কারাবাসের কারণেই। আশায় বুক বেঁধেছিল আমার পরিবার তথা সন্তানেরা। এই ভেবে যে, তাদের পিতা এক সন্তানকে বঞ্চিত করেছে তার লাখো পাইকগাছা-কয়রাবাসীর ভাগ্য পরিবর্তনের জন্য।

লড়াইয়ের সাথিরা, মিছিলের এবং শ্লোগানের সাথিরা আমার পথ চলার প্রেরণা হয়ে থেকেছে সব সময়। আর সেই প্রেরণাই আমাকে নির্বাচনের সাহস যুগিয়েছে। আমি বিত্তবান, তবে ধনে নয়, বিত্তবান আপনাদের ভালোবাসায়। সারাজীবন অসাম্প্রদায়িক রাজনীতির চর্চাই আমার ব্রত। চেষ্টা করেছি নিজের সর্বশক্তি দিয়ে আপনাদের পাশে থাকার। চলার পথের ভ্রান্তি নিয়ে আমি দুশ্চিন্তায় থাকিনি কখনোই। কারণ আমার আপন মানুষ আপনারা নিশ্চয়ই আমার উদ্দেশ্য নিয়ে ভুল বুঝবেন না। পথ চলতে চলতে জীবনের ৪৫ টি মূল্যবান বছর কখন যে এই রাজনীতির ময়দানে আপনাদের সাথে পার করেছি তা বুঝতেই পারিনি। অকালে চুলের একটিও আজ আর হয়ত অবশিষ্ট নেই পাক ধরতে। কমতে শুরু করেছে শরীরেরও বল, কেবল কমেনি আপনাদের কাছ থেকে পাওয়া মনের বল। আজও আমি স্বপ্ন দেখি আপনাদের পাশে থেকে একটি ক্ষুধা, দারিদ্র্য, সন্ত্রাস, মাদক ও দুর্নীতি মুক্ত কয়রা-পাইকগাছা গড়ার। সময় এসেছে জেগে ওঠার। আগামীকালের নতুন সূর্যকে শপথ করে আসুন এই নির্বাচনে৷ আপনার, আমার, সকলের প্রিয় নৌকা প্রতীকে মূল্যবান ভোট প্রদান করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আমাদের সকলের স্বপ্নের কয়রা-পাইকগাছা গড়ে তুলতে অবদান রাখি।

নিবেদক: খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের নৌকার প্রার্থী মো: রশীদুজ্জামান।

একই রকম সংবাদ সমূহ

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবেলা ও বিদ্যুতের চাহিদা পূরণে সরকার আগামী পাঁচ বছরে ১০বিস্তারিত পড়ুন

  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার
  • খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ