বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কয়রায় আলহাজ্ব মাও. আবুল কালামের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময়

কয়রায় শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক এবং খুলনা-৬ আসনের এমপি প্রার্থী আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে কয়রা উপজেলার ৩টি কলেজের শিক্ষকবৃন্দ সহ অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) কয়রা সদরে কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়, কয়রা সরকারি মহিলা কলেজ ও কয়রা শাকবাড়িয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেন, আওয়ামী লীগের দীর্ঘদিনের শাসন, শোষণ ও নির্যাতনের পরেও বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বীনের দাওয়াত পথভ্রষ্ট মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ধৈর্য, সংযম আর তাকওয়ার মাধ্যমে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ। যুবকদেরকে রাসূল (সা:) এর জীবনযাপন পদ্ধতি অনুসরণ করে প্রকৃত মানুষ ও দেশপ্রেমিক হয়ে গড়ে উঠতে হবে। তাদেরকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।

আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশ্য বলেন, কোমলমতি শিক্ষার্থীরা যাতে বিপথগামী না হয়, সেজন্য তাদেরকে কুরআন-হাদিস শিক্ষা দিয়ে রাসূলে আর্দশে গড়ে তুলতে হবে। তরুণ তরুণীদেরকে রাসূলের আদর্শে দক্ষ করে গড়ে তুলতে পারলে ভবিষ্যৎ প্রজন্মে যোগ্য নেতৃত্ব ও কর্মসংস্থান সৃষ্টি হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন ইসলামী রাষ্ট্র ও সমাজ গঠন করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলার আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি শেখ সাইফুল্ল্যাহ, কপোতাক্ষ কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মাও. ওয়ালিউল্লাহ, মহিলা কলেজের সহকারী অধ্যপক মো. রুহুল কুদ্দুস, কয়রা সদর ইউনিয়নের আমির মো. মিজানুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি মোল্লা শাহাবুদ্দীন, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম সহ খুলনা দক্ষিণ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলরা।

একই রকম সংবাদ সমূহ

খুলনার ফুলতলা উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনার ফুলতলা উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যেবিস্তারিত পড়ুন

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসের ১ম আসরের সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্রবিস্তারিত পড়ুন

  • শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী
  • খুলনার ডুমুরিয়ায় চায়ের দোকানে গুলি করে যুবককে হত্যা
  • বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা
  • এবার মেস থেকে তরুণীসহ সাতক্ষীরার তালার জামায়াত নেতার ছেলে আটক
  • তরুণদের অংশগ্রহণে খুলনায় তিন দিনব্যাপী ‘স্বাধীনতা প্রকল্প’ প্রশিক্ষণ
  • খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা শীর্ষক সংলাপ
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী