বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা: কলারোয়ায় ব্র্যাকের অভিনব কায়দায় কিস্তি আদায়!

সাতক্ষীরার কলারোয়ায় সরকারের নির্দেশনাকে অমান্য করে কঠোর লকডাউনের মধ্যেও বে-সরকারী সংস্থা ব্র্যাক এন.জি.ও গ্রাহকদের নিকট থেকে জোর করে কিস্তির টাকা আদায় করার অভিযোগ পাওয়া গেছে।

তারা সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্য ডিজিটাল কায়দায় কিস্তি আদায় করছেন বলে অভিযোগ করেছেন এক ভুক্তভোগী সদস্য।

পৌরসভাধীন তুলশিডাঙ্গা গ্রামের চঞ্চল জানান, ‘গত কয়দিন আগে ব্র্যাকের একটি প্রচার গাড়ী বাড়িতে বাড়িতে যেয়ে ব্র্যাক কর্মীরা স্বাস্থ্য সেবা দিবে বলে প্রচার করে যায়। এখন দেখছি ব্র্যাকের কর্মীরা বাড়িতে বাড়িতে যেয়ে কিস্তি আদায়ের সেবা দিচ্ছে।’

তিনি বলেন, ‘সম্পূর্ণ ডিজিটাল কায়দায় ব্র্যাকের পি.ও’রা টাকা আদায় করে বিভিন্ন বিকাশ নাম্বার থেকে ব্র্যাকের নির্দিষ্ট দেওয়া একটি বিকাশ নাম্বারে পেইমেন্ট করছেন, যেটা তারা সরকারকে প্রমান করছেন গ্রাহক নিজেরাই টাকা বিকাশ করে কিস্তি দিচ্ছে।’

তিনি প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ট তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার দাবী করেছেন।

সরেজমিনে ঘুরে জানা যায়, কলারোয়া উপজেলার খোরদো গ্রামের আনারুলের স্ত্রী মুর্শিদা খাতুনের কাছে কিস্তি আদায়ের জন্য পি.ও ফোন দিয়ে টাকা চাচ্ছে।
সেসময় মুর্শিদার কাছে জানতে চাইলে তিনি জানান, ‘আমার আর তিনটি কিস্তি বাকী আছে এই লকডাউনে কোন ইনকাম না থাকায় এই কিস্তিটা দিতে পারছি না। কিন্তু কোনভাবেই সেটা হবে না বলে ব্র্যাকের কর্মী জানিয়ে দিয়েছেন।’

তিনি ক্ষোভ দেখিয়ে বলেন, ‘ব্র্যাক কি সরকারের উপরে? এরা সরকারের নির্দেশনাও মানে না।’

উপজেলার ঘরচালা কাশিয়াডাঙ্গার সলেমানের স্ত্রী ফুলবানু জানান, ‘আমরা দু’মুঠো ভাত খেতে পারছি না, অথচ ব্র্যাক কর্মীর ফোনে টাকা চাওয়ার জ্বালায় মনে হয় আত্নহত্যা ছাড়া কোন পথ নাই।’

তিনিও ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এদের এই মানসিক নির্যাতন দেখার কি কেউ এ দেশে নাই?’

একই ভাবে উপজেলার গণপতিপুর গ্রামের রেজাউল ইসলাম জানান, ‘অভাবের তাড়নায় ছেলে মেয়ে নিয়ে ঠিকমত খাওয়া হচ্ছে না। কিন্তু ব্র্যাকের পি.ও দের টাকার কিস্তির চাপে বাড়ী ছেড়ে পালানো ছাড়া কোন পথ দেখতে পারছি না। কোন এন.জি.ও কিস্তি আদায় করছে না, অথচ ব্র্যাক ঘরে ঘরে যেয়ে কিস্তি আদায় করছে। ব্র্যাক কর্মীরা প্রত্যন্ত গ্রামে করোনা ভাইরাস ছড়ানোর মূল কারণ।’

সরকারের নির্দেশ অমান্য করে গ্রামে কিস্তি আদায় করতে আসা ব্র্যাকের একাধিক পি.ও দের কাছে এ ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা অল্প টাকা বেতনে চাকুরি করি। আমাদেরকে প্রতিষ্ঠান এমন ভাবে কিস্তি আদায়ের জন্য চাপ দিচ্ছে, যে চাকুরি ছেড়ে চলে যাওয়া ছাড়া আর কোন পথ দেখছি না। কিন্তু এমন পরিস্থিতিতে চাকুরি ছেড়ে বউ বাচ্চা নিয়ে যাব কোথায়? এই জন্য বাধ্য হয়ে কিস্তি আদায় করতে হচ্ছে। যদি অন্য কোন উপায় থাকত, তাহলে এই জনদূর্ভোগে চাকুরি না থাকলেও, কিস্তি আদায় করতে বের হতাম না।’

এ ব্যাপারে ব্র্যাকের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আশরাফ হোসেনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি কিস্তি আদায়ের বিষয় অস্বীকার করে বলেন, ‘যদি কোন কর্মী কিস্তি আদায় করে থাকেন তাহলে প্রমান সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

​সাতক্ষীরার কলারোয়ায় কৃষি বিপ্লব ও জলাবদ্ধতা নিরসনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা