মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা পরীক্ষা করা যাবে স্মার্টফোনে!

করোনা পরীক্ষা করা যাবে স্মার্টফোনে! করোনা ভাইরাস নিয়ন্ত্রণে করোনা পরীক্ষা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে করোনা পরীক্ষার যে পদ্ধতিগুলো প্রচলিত তা বেশ সময় আর ব্যয় সাপেক্ষ। তবে স্মার্টফোনের সাহায্যে করোনা শনাক্তের এক পদ্ধতি আবিষ্কার করেছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের একদল বিজ্ঞানী।এই পদ্ধতি গরিব দেশগুলোর জন্য যুগান্তকারী আবিষ্কার বলে মনে করা হচ্ছে।

স্মার্টফোন থেকে করোনা পরীক্ষার পদ্ধতির নাম দেওয়া হয়েছে ফোন স্ক্রিন টেস্টিং মেথড বা সংক্ষেপে পোস্ট মেথড। আরটি-পিসিআর পদ্ধতিতে যেমন মানুষের লালারস পরীক্ষা করা হয়, এক্ষেত্রে স্মার্টফোনের স্ক্রিনের থেকে নমুনা সংগ্রহ করা হয়।

ইউনিভার্সিটি কলেজ লন্ডন এই নিয়ে এক গবেষণা চালায়। একদল মানুষ যাদের আরটি-পিসিআর পরীক্ষা করা হয়েছে তাদের সবার মোবাইলের স্ক্রিন থেকে নমুনা নিয়ে পরীক্ষা করা হয়েছিল। দেখা গেছে, আরটি-পিসিআর পরীক্ষায় যারা পজিটিভ হয়েছেন, তাদের প্রত্যেকেরই পোস্ট মেথডে পজিটিভ এসেছে।

কিভাবে এই করা হয় পরীক্ষা সেই প্রশ্ন উঠতে পারে? এক্ষেত্রে স্মার্টফোনের স্ক্রিন থেকে পাওয়া ‘সোয়াব’ লবণাক্ত পানিতে মেশানো হয়। এরপর আরটি-পিসিআর টেস্টের মতোই পরীক্ষা করে দেখা হয়। পোস্ট পরীক্ষায় সাফল্য এসেছে আরটি-পিসিআরের মতোই।

ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের ড. রড্রিগো ইয়ংয়ের নেতৃত্বে মোট ৫৪০ জনের ওপর এই পরীক্ষা করা হয়েছিল। এই প্রক্রিয়ায় খুব কম খরচে আর অল্প সময়েই পরীক্ষা করা যাবে বলে জানিয়েছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

জাতিসংঘে চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক,বিস্তারিত পড়ুন

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাতিসংঘে বিশ্বনেতাদের পারিবারিক ঐতিহ্য: ইতিহাসে যুক্ত হলো জিয়া পরিবার