বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় শেখ হাসিনাকে নিয়ে প্রশ্নে তীব্র বিতর্ক

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানো নিয়ে একটি প্রশ্নের জেরে বিতর্ক সৃষ্টি হয়েছে। যদিও সেই প্রশ্নে সরাসরি বাংলাদেশ বা শেখ হাসিনার নাম উল্লেখ করা হয়নি।

জানা যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পঞ্চম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষায় প্রশ্ন করা হয়েছিল, ২০২৪ সালে একটি প্রতিবেশী দেশের কোন রাষ্ট্রপ্রধান ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন?

প্রশ্নপত্রে নাম উল্লেখ না থাকলেও সেটি যে শেখ হাসিনাকে ইঙ্গিত করেই ছিল, তা স্পষ্ট। এই প্রশ্নে থাকা রাজনৈতিক আশ্রয় শব্দটি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কারণ, ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে, সেটি এ যাবৎ কোথাও নিশ্চিত করে বলা হয়নি। তাই প্রশ্নপত্রে এ ধরনের শব্দ ব্যবহার ‘অমার্জনীয় ভুল’ বলে মনে করছেন স্থানীয় শিক্ষাবিদরা।

তারা আরও বলছেন, শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ছিলেন না। তিনি ছিলেন সরকারপ্রধান। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

তবে কলকাতার একটি মহলের দাবি, শিক্ষার্থীদের সাম্প্রতিক রাজনৈতিক জ্ঞান খতিয়ে দেখতেই প্রশ্নটা করা হতে পারে। সারা বিশ্বে বিভিন্ন প্রান্তে যেসব রাজনৈতিক অস্থিরতার ঘটনা ঘটছে, তা নিয়ে তারা কতটা জানেন, সেটা হয়তো দেখার চেষ্টা করা হচ্ছিল।

এ বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

একই রকম সংবাদ সমূহ

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের নিয়োগ আনুষ্ঠানিকভাবেবিস্তারিত পড়ুন

কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার

কলকাতার ‘মিনি বাংলাদেশ’ নামে পরিচিত নিউমার্কেটে গত ১৯ আগস্ট একটি আবাসিক হোটেলেবিস্তারিত পড়ুন

নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে সারা দেশে প্রদীপ জ্বালানোর নির্দেশবিস্তারিত পড়ুন

  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়