মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যক্তি আহত

পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলারোয়ায় খোরশেদ আলম (৩৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অহতাবস্থায় ওই ব্যক্তিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পরিবারের সদস্যরা।

সোমবার (২৭জুলাই) ভোরে কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত খোরশেদ আলম ওই গ্রামের সামছুর রহমানের ছেলে।

আহত যুবকের বড় বোন ছখিনা খাতুন জানান, সোমবার ভোরে আমার ভাইসহ আরো কয়েকজন গরু ক্রয়ের জন্য যাচ্ছিলো। কাকডাঙ্গার বড় মসজিদ (আহলে হাদীস মসজিদ) নিকট পৌঁছানোমাত্র কতিপয় ব্যক্তিরা পূর্ব পরিকল্পিতভাবে আমার ভাইয়ের উপর হামলা করে আমার ভাইয়ের মাথায় বাড়ি মারে ও পেটে ছুরি মারে। আমার ভাইয়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা দৌঁড়ে পালিয়ে যায়।

তিনি আরো বলেন, আমার ভাইয়ের উপর হামলার বাঁধা দিতে এসে আরো জখম হয়েছে ভাইয়ের সাথে থাকা যুবক মামুন ও হাসমত। মারাত্মক জখম অবস্থায় আমার ভাইকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রিফার করেন। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন আছেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস বলেন, ‘বিষয়টি মৌখিকভাবে শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টি কর্মপরিকল্পনাবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি