শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পাইলট হাইস্কুলে ৫৪জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

রাসেল হোসেন: কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধান প্রদান করা হয়েছে।

বৃহষ্পতিবার (৩১ জুলাই ২০২৫) দুপুরে হাইস্কুলের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি থেকে এসএসসি ২০২৫ ব্যাচের জিপিএ-৫ (এ+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ওই সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে ৫৪জন জিপিএ-৫ (এ+)প্রাপ্তদের ফুলেল শুভেচ্ছার পাশাপাশি সম্মাননা ক্রেস্ট উপহার দেয়া হয়। জিপিএ-৫ (এ+)প্রাপ্তদের মধ্যে সাফিয়া হুদা সাতক্ষীরার জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও প্রতিষ্ঠানটির সভাপতি জহুরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুনর রশীদ, বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক ও কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ রাশেদুল হাসান কামরুল, কলারোয়া গার্লস হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিগার সুলতানা প্রমুখ।

সভাপতিত্ব করেন পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন।

এসময় হাইস্কুলের শিক্ষক মনিরুজ্জামান মনি, মাওলানা আকবর হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়া পৌর শহরে উপজেলা যুবদল,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৯২ হাজারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ
  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ
  • কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত
  • কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন
  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়