বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি কে, এম আশরাফুজ্জামান পলাশ। দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন প্রতিষ্ঠান প্রধান কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল। সহকারী শিক্ষক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা ও দোয়ানুষ্ঠানে বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আবুবকর ছিদ্দীক, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, নাছরিন সুলতানা, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রানী পাল, দেবাশীষ সরদার, শেখ মহিরুল ইসলাম, শিক্ষার্থী তানভীর সোহেল, রিফাজ হোসেন, জেরিন তাবাচ্ছুম মেধা, প্রান্ত কর্মকার প্রমুখ। আলোচনা শেষে দিবসের তাৎপর্য তুলে শিক্ষার্থীদের মধ্য থেকে তানভীর সোহেল, জেরিন তাবাচ্ছুম মেধা ও প্রান্ত কর্মকার অসাধারণ বক্তব্য প্রদান করায় সভাপতি কে, এম আশরাফুজ্জামান পলাশ তাদের পুরষ্কৃত করেন। সেই সাথে বিদ্যালয়ের বিভিন্ন কর্মকান্ডে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষাপোকরণ তুলে দেন সভাপতি ও প্রাধন শিক্ষকসহ শিক্ষকমন্ডলী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

কলারোয়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা