মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় অর্থাভাবে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে এক যুবক, চিকিৎসায় সহযোগিতার আবেদন

অর্থাভাবে সাতক্ষীরার কলারোয়ায় জীবন মৃত্যুর সন্ধিক্ষনে ইমদাদুল হক (২৯) নামের এক ব্যক্তি। তার মাথার খুলি খুলে ফেলে কৃত্রিম ভেন্টিলেশনের মাধ্যমে আইসিইউ’তে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন চিকিৎসকরা।
ইমদাদুল হক উপজেলার ফৈজুল্যাপুর গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র।
স্থানীয় বামনখালি বাজারে ফটোস্ট্যাটের দোকানে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতো।
জানা গেছে, গত ৩১-৮-২৩ তারিখে জ্বরে আক্রান্ত হয়ে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন ইমদাদুল হক। সেখানে তার পরীক্ষা নিরীক্ষা শেষে ডেঙ্গু সনাক্ত হলে এবং প্লাটিলেট কাউন্ট অস্বাভাবিকভাবে কমে গেলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাকালীন সময়ে বাথরুমে পড়ে গিয়ে তিনি মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। ক্রমাগত অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ডা. কাজী আরিফের পরামর্শ অনুযায়ী তাকে খুলনা সিটি মেডিকেলে ভর্তি করা হয়। একের পর এক বিপদ যেনো তার কাটলোই না। চিকিৎসকদের ভাষ্যমতে ৪০% সম্ভাবনা নিয়ে ইমদাদুল হকের অপারেশন করে মাথার খুলি খুলে ফেলে (চলমান) কৃত্রিম ভেন্টিলেশনের মাধ্যমে আইসিইউ’তে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন চিকিৎসকরা। সেখানেও অবস্থার অবনতি হলে প্রথমে খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতাল এবং আরো অবনতি হলে পরে আইসিইউ সাপোর্টেড এম্বুলেন্সে ঢাকার সাভারে অবস্থিত এনাম মেডিকেল কলেজ হাস্পাতালে ভর্তি করা হয়। সেখানেই আইসিইউ’তে মৃত্যুর প্রহর গুনছে ইমদাদুল হক। কৃত্রিম শ্বাসযন্ত্রের মাধ্যমে চলছে তার শ্বাসক্রিয়া।
দরিদ্র পরিবারের ইমদাদুল হকের চিকিৎসার জন্য ইতোমধ্যে দশ লাখের উপর টাকা খরচ হয়েছে। অর্থাভাবে নিঃস্বপ্রায় এখন তার পরিবার।
এক বছর বয়সী এক পুত্র সন্তানের পিতা ইমদাদুল হক সকলের দোয়া ও সাহায্য প্রার্থী।
সহৃদয়বান যে কেউ তার সহযোগিতায় এগিয়ে আসতে পারেন। সহযোগিতার বিকাশ নাম্বার (নিজের) ০১৭৪৭৩২৯৫০৭।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টি কর্মপরিকল্পনাবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি