বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুকুল দেখে আশা জেগেছিলো তবে..

কলারোয়ায় আমের ফলনে স্বপ্নভঙ্গ

আমের মুকুল দেখে আশা আর স্বপ্নে বুক বেঁধেছিলো, সেটা অনেকটা নিরাশা আর দু:স্বপ্নে রূপ নিয়েছে মুকুল থেকে আমে রূপান্তরিত হওয়ার পর। গাছে গাছে আশানুরূপ আমের ফলন না হওয়ায় এমনটাই বলছেন সাতক্ষীরার কলারোয়ার মৌসুমী আম ব্যবসায়ী, আম চাষী ও সংশ্লিষ্টরা।

জানা গেছে, ইতোমধ্যে উপজেলাব্যাপী গাছে গাছে শোভা পাচ্ছে ছোট্ট ছোট্ট আম। স্থানীয়দের ভাষায় এই ছোট্ট আমকে ‘আমের গুটি’ বলা হয়ে থাকে। তবে যেভাবে আমের মুকুলে গোটা আম গাছ ভরে গিয়েছিলো তেমন আমের ফলন হয়নি। সম্প্রতি ঝড় আর বৃষ্টিতে আমের কিছুটা লাভ ও ক্ষতিও হয়েছে।

উপজেলার চন্দনপুর গ্রামের মৌসুমি আম চাষী ও ব্যবসায়ী ওমর ফারুক, সাব্বির হোসেন, বাটরা গ্রামের জুয়েল হোসেনসহ অনেকে জানান, ‘আমের মৌসুমে শুরুতে গাছে যেভাবে মুকুল ধরেছিলো তেমন আমের ফলন হয়নি। মুকুলে বাম্পার হলেও আমের ফলন বেশ কম। এখন দেখা যাক শেষপর্যন্ত উৎপাদন কেমন হয়।’

তারা আরো জানান, ‘অনেকে নিজেদের আম গাছের পাশাপাশি অন্যদের আম গাছ লিজ নিয়ে থাকেন। সেটা ছাড়াও পোকা-মাকর মুক্ত রাখতে ঔষধ স্প্রে থেকে শুরু করে আম গাছ পরিচর্যা ও ফলনের পর সেটা বাজারজাতকরণ পর্যন্ত অনেক পরিশ্রমের পাশাপাশি বেশ খরচ হয়। শেষ পর্যন্ত উৎপাদন ঠিকঠাক থাকলে লাভবান হন আম সংশ্লিষ্টরা।’

জানা গেছে, নিজেদের ও স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে কলারোয়ার আম দেশ-বিদেশে চলে যায়। নানান প্রজাতের ও নামের আম কে ঘিরে এ অঞ্চলে অর্থনৈতিক পরিবেশ আশার মুখ দেখে এ মৌসুমে। স্বাবলম্বিও হচ্ছেন অনেকে।

ইতোমধ্যে ছোট আকৃতির টক আম বাজারজাত শুরু হয়েছে। স্থানীয় বাজারের পাশাপাশি সেগুলো দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা।

কলারোয়া উপজেলা সিনিয়র কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া জানান, ‘এ বছর উপজেলায় ৬৬০ হেক্টর জমিতে আমের ফলন হচ্ছে। আশা করি হেক্টরপ্রতি ১৫ মেট্রিক টন আম উৎপাদন হবে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম